গ্রীষ্মকাল, প্রতীকী ছবি
রোদচশমা রোদ আটকাতে তৈরি করা হয়নি। যদিও তার নাম এখন সানগ্লাস। যা সান বা সূর্যের প্রখর রশ্মি থেকে চোখকে রক্ষা করে। চোখকে কড়া রোদে আরাম দেয়। সেইসঙ্গে সানগ্লাস বিশ্বের বিভিন্ন প্রান্তে আধুনিক ফ্যাশন বা স্টাইলেরও বাহক।
কিন্তু রোদ থেকে রক্ষা করার এই রঙিন কাচ আদৌ রোদ থেকে আটকানোর জন্য তৈরি করা হয়। এর জন্ম হয়েছিল সম্পূর্ণ অন্য প্রয়োজনকে সামনে রেখে। যার সঙ্গে সূর্য বা রোদের কোনও সম্পর্ক নেই।
সানগ্লাসের জন্ম চিনে। দ্বাদশ শতাব্দীর চিনে এই চশমা তৈরি হয়েছিল। তার আগে এমন কিছু যে চোখে দেওয়ার জন্য হতে পারে সেটাই কারও জানা ছিলনা।
দ্বাদশ শতাব্দীতে চিনে যখন আদালত বসত, সেখানে যিনি বিচারক তিনি কোনও এক পক্ষের কথা শুনতেন, তখন তিনি ধোঁয়াটে স্ফটিকের একটি চশমা জাতীয় জিনিস চোখে পরে থাকতেন। যাতে যিনি বক্তব্য রাখছেন তাঁর বক্তব্য শুনে বিচারকের অভিব্যক্তির পরিবর্তন কারও চোখে না পড়ে।
বিচারকদের যাবতীয় অভিব্যক্তি সেখানে উপস্থিত বাকিদের থেকে লুকিয়ে রাখার জন্য এই ধরনের চশমা জাতীয় ধোঁয়াটে স্ফটিকের বস্তু চোখে পরার রীতি চালু ছিল।
সেই থেকেই রোদ চশমার জন্ম বলে মনে করা হয়। যার সঙ্গে রোদের কোনও সম্পর্ক ছিলনা। যা পরা হত আদালতের পরিসরে। আর সেখানে রোদ এসে পড়ত না।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…