হাতে খালি বাটি, গলায় বাপ্পি লাহিড়ী, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @durgeshdwivedi
বাপ্পি লাহিড়ীর অগুন্তি হিট গানের মধ্যে একটি অবশ্যই জিমি জিমি জিমি, আজা আজা আজা। ডিস্কো ড্যান্সার সিনেমার সেই কালজয়ী গান এখনও বাজলে মানুষের কোমর নিজে থেকেই দুলে ওঠে।
সেই নেচে ওঠার মত গান যে প্রতিবাদের ভাষাও হতে পারে, তাও আবার হাসির ছলে তা এবার প্রমাণ হল। তবে ভারতে নয়, অন্যদেশে বাপ্পি লাহিড়ীর গান এতদিন পরেও কেড়ে নিল সব ফোকাস।
চিনের নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে। সেখানকার মানুষ তা ব্যবহার করেন। যার ওপর কড়া নজরদারিও চালায় দেশের সরকার।
কোনও রাষ্ট্র বা সরকার বিরোধী পোস্ট হলেই তা দ্রুত মুছে ফেলা হয়। সেখানে এমন একটা ব্যঙ্গকে যে চিন সরকার মেনে নিয়েছে এটাই দেখে অবাক হচ্ছেন অনেকে।
চিনে এখন লকডাউনের জেরে গৃহবন্দি মানুষের প্রতিবাদের ভাষা হয়েছে জিমি জিমি। খালি বাটি হাতে এক তরুণীকে গানের প্রথম কথাগুলি গাইতে দেখা যাচ্ছে। পিছনে বাজছে সুর।
খালি বাটি হাতে তাঁদের প্রতিবাদ হল লকডাউনে প্রয়োজনীয় খাবার না পাওয়া নিয়ে। তাঁদের দাবি, তাঁরা চেয়েও খাবার ঠিকমত পাচ্ছেন না। তাই খালি বাটি হাতে খাবারকে ডাকার গান গাইছেন তাঁরা। এই প্রতিবাদ অবশ্য এখনও চিন সরকার মুছে দেয়নি।
প্রসঙ্গত ভারতীয় সিনেমা বহুকাল আগে থেকেই চিনের মানুষের মন জয় করে। এখনও সেই ধারা অব্যাহত। ভারতের অনেক গানই চিনে বিখ্যাত। মানুষের মুখে মুখে ঘোরে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…