World

২ দিন আকাশেই ঝুলে কাটিয়ে দিলেন এক মধ্যবয়সী ব্যক্তি

২ দিন ধরে আকাশে ঝুলে কাটাতে হল তাঁকে। কিছুই করারও ছিলনা। যতক্ষণ না হাওয়া ফুরোলো ততক্ষণ ওভাবেই কাটাতে হল তাঁকে।

পাহাড়ের গায়ে ঘন জঙ্গল। জঙ্গলটা পাইন গাছে ভরা। সেই পাইন গাছের যে ফল হয় তা অনেকটা উঁচুতে হয়। তাই নিচ থেকে গাছের ওপর পৌঁছনো মুশকিল। বরং ওপরেই ঘুরে ঘুরে পাড়তে পারলে ভাল।

সেটা করার জন্য একটি হাইড্রোজেন বেলুনে চড়েছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি। বেলুনে পাইন গাছের মাথা পর্যন্ত উড়ে তারপর সেই উচ্চতায় বেলুনটিকে নিয়ন্ত্রিত করে পাইনের ফল পাড়ার কাজ চলছিল আকাশপথেই। বেশ এগোচ্ছিল সবকিছু। বিপত্তি হল বেলুন তাঁর নিয়ন্ত্রণের বাইরে যেতে।

আচমকাই বেলুনটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আকাশের আরও ওপরের দিকে চলে যেতে থাকে। এগিয়ে যেতে থাকে সামনের দিকে। ওই ব্যক্তি অনেক চেষ্টা চালান বেলুনকে নিয়ন্ত্রণে এনে সেটিকে নিচে নামানোর। কিন্তু কোনও কাজ হয়নি।

বেলুন অনির্দিষ্ট উদ্দেশে ভেসে যেতে থাকে। আর বেলুনের সঙ্গে ভেসে যেতে থাকেন ওই ব্যক্তিও। তাঁকে মোবাইল ফোনে যোগাযোগ করা গেলেও বেলুন নামানো সম্ভব হয়নি।

এদিকে বেলুন উড়তে থাকে আর দিন গিয়ে বিকেল নামে, তারপর নামে রাত, রাত কেটে ভোর হয়, সকাল হয়। বেলুন উড়তেই থাকে।

এমন করে ২ দিন কেটে যায়। ততক্ষণে চিনের বাসিন্দা হু হেলংজিয়াং প্রদেশ থেকে বেলুনে ভেসে যেতে যেতে ২ দিনে ৩২০ কিলোমিটার পথ পার করে পৌঁছে যান একদম রাশিয়া সীমান্তের কাছে।

অবশেষে বেলুন নিজে থেকেই নিচে নেমে আসে। রক্ষা পান হু। ২ দিন টানা আকাশে কার্যত ঝুলে কাটানোর পর মাটি ছোঁয়ার সুযোগ হয় তাঁর। তবে ২ দিন আকাশে কাটালেও তিনি সুস্থই আছেন। কেবল কোমরে একটু ব্যথা হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026