World

মেঘের মাথায় রামধনু মুকুট, আকাশ থেকে চোখ সরানো গেলনা

মেঘের মাথার ওপর যেন বসানো রয়েছে একটি রামধনু রঙের মুকুট। প্রকৃতির অপার সৌন্দর্যের এ এক অমোঘ খেলা। যা হয়তো একটা জীবনে একবারই দেখা যায়।

রামধনু অনেকেই দেখেছেন। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত সাত রঙা অর্ধবৃত্তাকার সে রামধনু কিছুক্ষণের জন্যই স্থায়ী হয়। তবে এবার আর চেনা রামধনু নয়, এক অচেনা সৌন্দর্যে ভরে গেল আকাশ। এক খণ্ড কালো মেঘের মাথার ওপর দেখা দিল রামধনু রংয়ের মুকুট। গোল মুকুট। তাও একদম মেঘের মাথায় বসানো।

প্রকৃতি যখন ক্যানভাসে নিজের মত রঙ করে তখন তা কোনও শিল্পীর ভাবনার বাইরে চলে যায়। এতটাই অপরূপ তার রূপ। আর ঠিক সেটাই দেখা গেল টুকরো মেঘে ঢাকা আকাশে।

যেদিকে নজর পড়ার পর আর কেউই সেখান থেকে চোখ সরাতে পারলেননা। বরং যে পারলেন ক্যামেরা বন্দি করে রাখলেন প্রকৃতির এই বিরলতম ক্ষণিকের মুহুর্ত। যা হয়তো একটা জীবনে একবারই দেখা যেতে পারে।

চিনের হাইনান প্রদেশের হাইকু শহরের আকাশে এই বিরল দৃশ্য দেখে শহরবাসী তো চমকিতই, সেইসঙ্গে এই ছবি ছড়িয়ে পড়তে সারা বিশ্বের চোখ আটকে গেছে ছবিতে। আবহবিদরা জানাচ্ছেন, যখন কিউমুলাস মেঘ কিউমুলোনিম্বাস মেঘে রূপান্তরিত হওয়ার বার্তা দেয় তখনই এমন দৃশ্য নজরে পড়তে পারে।

এ তো গেল বিজ্ঞানের ব্যাখ্যা। তবে অনেকেই মেনে নিচ্ছেন এর বৈজ্ঞানিক কারণের চেয়ে এর সৌন্দর্য উপভোগ করা ঢের ভাল। কারণ এমন রং তুলির খেলা এঁকে সৃষ্টি হয়না। এ সৃষ্টি হতে পারে কেবল প্রকৃতির আপন খেয়ালেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026