World

চোর কে চিনিয়ে দিল দিল মরা মশা

জ্যান্ত মশার পক্ষেই কি চোর ধরা সম্ভব! কিন্তু সেই কাজটাই করে দেখাল মরা মশা। মরা মশার হাত ধরেই চোর পর্যন্ত পৌঁছে গেল পুলিশ।

চুরি হয়েছিল ঠিকই, কিন্তু তার কিনারা পুলিশ কিছুতেই করতে পারছিলনা। চুরি যে বাড়িতে হয়েছে সেখানে পুলিশ একাধিকবার হাজির হয়। চারিদিক খতিয়ে দেখে যদি কিছু সূত্র পাওয়া যায়। আর তা করতে গিয়েই পুলিশের নজরে পড়ে কয়েকটা মরা মশা।

দেওয়ালেও মশা বসার পর তাকে মারা হয়েছে বলে দেখতে পায় পুলিশ। দেওয়ালে রক্তের দাগও দেখা যায়। মশা মারার পর মশার পেটে থাকা রক্ত দেওয়ালে লেগে গিয়েছে।

পুলিশ সেই রক্তের নমুনা সংগ্রহ করে। বাড়িটা ঘুরে দেখতে গিয়ে পুলিশ এটাও বুঝতে পারে যে চোর বারান্দা দিয়ে বাড়িতে ঢোকে। কারণ বাড়ির মূল ফটক ভিতর থেকে তালাবন্ধ ছিল।

ফাঁকা বাড়িটির রান্নাঘরে পুলিশ নুডলসের প্যাকেট এবং ডিমের খোলা পায়। তাছাড়া বাড়ির শোওয়ার ঘরে একটি মশার ধূপও যে জ্বলেছিল তার হদিশ পান তদন্তকারীরা।

সব দেখে পুলিশের অনুমান হয় চোর বাড়িতে ঢোকার পর রাতে এখানেই ছিল। ফাঁকা বাড়ি পেয়ে রান্না করে ডিম দিয়ে নুডলস খায়। তারপর মশার ধূপ জ্বালিয়ে শুয়ে নেয়।

তখনই মশারা তাকে কামড়েছিল। বিরক্ত চোর দেওয়ালে বসা মশাকে থাপ্পড় মেরে মেরেও ফেলে। কিন্তু তার আগেই মশা তাকে কামড় দেওয়ায় তার রক্ত মশার পেটে ছিল।

মশা মারার পর সেই রক্ত দেওয়ালে লেগে যায়। সেই রক্তের ডিএনএ পরীক্ষা করে পুলিশ দেখে ওই ডিএনএ নমুনা তাদের তালিকায় থাকা চোরদের ১ জনের সঙ্গে মিলছে।

আর দেরি না করে তাকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে সেই ওই বাড়িতে চুরি করেছিল। ঘটনাটি ঘটেছে চিনের ফুঝোউ শহরে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026