World

শহর পাহারা দেবে পুলিশ ছাড়া পুলিশের গাড়ি

গাড়িতে পুলিশ থাকবেনা। তবে সে গাড়ি চষে বেড়াবে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। নয়া উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছে ভবিষ্যতের বিশ্বকে।

শহরের আইনশৃঙ্খলা রক্ষা করতে থানা, পুলিশ পোস্টিং, পুলিশের নজরদারি চলতেই থাকে। গাড়ি নিয়ে টহলও চলে শহরের পথে। তবে সে টহলদার গাড়িতে বসে থাকেন পুলিশকর্মীরা। তাঁরা নজর রাখেন বিভিন্ন জায়গায়।

এই টহলদারি গাড়িতে পুলিশের প্রয়োজন এবার ফুরোতে চলেছে। ইতিমধ্যেই টহলদারির জন্য পুলিশের গাড়ি রাস্তায় নেমেছে। তবে তাতে কোনও পুলিশ নেই। একাই গাড়ি ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি। নজর রাখছে শান্তিশৃঙ্খলার দিকে।

চিনের কেলেমাই শহরে এমন ২০টি গাড়ি পথে নেমেছে। পুলিশের এই গাড়িগুলিতে কোনও চালক থাকছেন না। চালকবিহীন গাড়ি নিজেই ঘুরে বেড়াচ্ছে শহরে।

আপাতত এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। তবে এই ডিজিটাল শহরে এটাই হবে পুলিশ টহলদারির একমাত্র মাধ্যম। গাড়িগুলির নকশাও নজরকাড়া। এগুলি তৈরিও হচ্ছে এই শহরেই।

চালকবিহীন গাড়ির ভাবনা নতুন নয়। তবে তা পুলিশের টহলদারিতে কাজে লাগানো অবশ্যই নতুন। এই গাড়িগুলির নামকরণ করা হয়েছে লিটল পেট্রোল।

পুলিশের নজরের বাইরে কিছুই নয়। এই বার্তা শহরবাসীর কাছে পৌঁছে দিতেই এই ২০টি গাড়ি এখন ঘুরছে শহরে। ফলে মানুষের উৎসাহ চরমে উঠেছে।

একটি গাড়ি নিজের মত ঘুরছে, তাতে কোনও চালক নেই, এটা সকলকে চমকিত করছে। সেইসঙ্গে ভয়ও পাচ্ছেন সকলে।

সকলের এখন ভয় যে তাঁরা কোথায় কি করছেন তার সবটাই এভাবে নজরদারির মধ্যে আনা হচ্ছে। এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষিত হবে কিনা তা নিয়েও শঙ্কিত শহরবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026