World

বড়দিনে বিষাদের ছায়া, চিলিতে প্রবল ভূমিকম্প, মাত্রা ৭.৭

বড়দিনে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার রাষ্ট্র চিলি। কম্পনের মাত্রা ছিল ৭.৭। দক্ষিণ চিলির পুয়ের্তো মন্ত শহর থেকে ২২৫ কিলোমিটার দূরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। মাটির ১৫ কিলোমিটার নিচে কম্পন হয়। যার জেরে প্রবল ভাবে কেঁপে ওঠে বড়দিনের খুশিতে মাতোয়ারা চিলি। নিমেষে নেমে আসে আতঙ্কের কালো ছায়া। মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। লস লাগোস এলাকার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। এদিকে আতঙ্ক আরও বাড়িয়ে দেয় সুনামি সতর্কতা। কম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০০ কিলোমিটারের মধ্যের উপকূলে ১০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বহু বাড়িতে ফাটল ধরেছে। গ্রামাঞ্চলে বহু বাড়ি ভেঙে পড়েছে বলে খবর।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026