Entertainment

মোবাইল গেমেও এবার ছোটা ভীমের কেরামতি

আগামী ১০ মে প্রকাশ পেতে চলেছে ভারতীয় শিশু থেকে কৈশোরের জনপ্রিয় চরিত্র ছোটা ভীমের নতুন সিনেমা ‘ছোটা ভীম কুং ফু ধামাকা’। থ্রিডি এই সিনেমা ছোটদের মন জয় করবে বলেই নিশ্চিত ছোটা ভীমের নানা কেরামতি প্রস্তুতকারী সংস্থা গ্রিন গোল্ড অ্যানিমেশন।

অ্যানিমেশন চরিত্র ছোটা ভীম ভারতীয় প্রেক্ষাপটে তৈরি হলেও তা ভারতের সীমা পার করে বিদেশেও জনপ্রিয় হয়েছে। প্রথমে কেবলমাত্র ছোট ছোট অ্যানিমেশন গল্পে সীমাবদ্ধ থাকলেও এর বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখে তৈরি হতে থাকে ছোটা ভীমকে সামনে রেখে সিনেমা। সেই তালিকারই নবতম নাম ‘ছোটা ভীম কুং ফু ধামাকা’।

এই সিনেমা প্রকাশ হওয়ার আগেই অবশ্য প্রস্তুতকারী সংস্থা ধামাকা দিয়েছে। তারা এই সিনেমার ওপর ভিত্তি করেই একটি মোবাইল গেম নিয়ে এসেছে বাজারে। ছোটা ভীমকে নিয়ে মোবাইল গেম এই প্রথম। সেই মোবাইল গেমে যে খেলছে সে নিজেকে ছোটা ভীম হিসাবে পাবে। তাকে লড়তে হবে বাকিদের সঙ্গে। এভাবে লেভেল বাড়বে। তার সঙ্গে শক্ত ও চমকপ্রদ হবে গেমটি।

ছোটা ভীমকে যারা পছন্দ করে, অর্থাৎ দেশের কিশোর সমাজ, তাদের জন্য এই গেম একটা নতুন উপহারের মত সামনে এল বলে মনে করছেন প্রস্তুতকর্তারা। সিনেমার পাশাপাশি সিনেমাটিকে সামনে রেখে মোবাইল গেম আনন্দকে দ্বিগুণ করবে বলেই বিশ্বাসী তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026