Sports

মেয়ের বাবা হলেন চেতেশ্বর পূজারা

জীবনে নতুন ভূমিকা পালনের জন্য দারুণ খুশি। তাঁরা একটা প্রার্থনা করেছিলেন। আর তা সত্যি হল! শুক্রবার ট্যুইট করে নিজের উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা। আর হবে নাই বা কেন! এদিন তাঁর ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। যাকে পেয়ে বাবা চেতেশ্বর আর মা পূজা, দুজনেই আপ্লুত।

ক’দিন আগে আইপিএল নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন পূজারা। যা তাঁর জন্য একটা ধাক্কা হিসাবেই নিচ্ছিল ক্রিকেট মহল। তবে এখন তিনি সৌরাষ্ট্রের হয়ে বিজয় হাজারে ট্রফি নিয়ে ব্যস্ত। তার ফাঁকেই কন্যা সন্তানের জন্ম তাঁকে যে কতটা আনন্দে ভরিয়ে দিয়েছে তা তাঁর ট্যুইট থেকেই পরিস্কার। গত পয়লা জানুয়ারিই পূজারা স্ত্রীর সঙ্গে একটি ছবির পোস্ট করে জানান, এ বছর তাঁরা একগুচ্ছ খুশির অপেক্ষায় আছেন। সেই অপেক্ষার অবসান হল এদিন। পূজারা দম্পতির ঘর আলো করে এল তাঁদের ‘লিটল এঞ্জেল’।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026