Sports

এ খেলা খেলতে গেলে শুধু বক্সিং জানলেই হবেনা, দাবা খেলাতেও তুখোড় হতে হবে

চেনা খেলার বাইরেও এমন অনেক খেলা রয়েছে যার প্রচলন বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে। এমনই এক খেলায় কেবল বক্সিংয়ে দক্ষ হলেই হবেনা, দাবাতেও তুখোড় হতে হয়।

খেলা বললে পরিচিত খেলাগুলির কথাই মনে আসে। ফুটবল, ক্রিকেট, হকি, কুস্তি, বক্সিং, সাঁতার, দাবা এবং এমন অনেক খেলা রয়েছে যা সকলের চেনা। কিন্তু এমন অনেক খেলা রয়েছে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

তেমনই একটি খেলায় কেবল বক্সিংয়ে তুখোড় হলেই হয়না, জিততে গেলে দারুণ দাবাড়ুও হয়ে হয়। এ খেলায় ৩ মিনিট করে সময়। তাও হয় ৩ রাউন্ড।

একবার ৩ মিনিট দাবা দেখার সুযোগ পাবেন ২ প্রতিযোগী। তারপর ৩ মিনিট বক্সিং রিংয়ে বক্সিং লড়তে হবে তাঁদের। ৩ মিনিট হয়ে গেলে ফের দাবার বোর্ডে ৩ মিনিট বুদ্ধির লড়াই লড়বেন ২ জনে। এভাবেই এগোবে খেলা। অবশেষে এই ২ খেলার ফলের ওপর হবে জয় পরাজয়। ঠিক হবে কে জিতলেন কে হারলেন।

একাধারে দাবা এবং বক্সিং খেলতে হওয়া এবং ২টি খেলাতেই দক্ষ হতে হওয়া এই খেলাকে বলা হয় চেসবক্সিং। খেলাটির জন্ম হয়েছিল ফ্রান্সে। তারপর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে।

দাবার প্রাণকেন্দ্র বলে পরিচিত রাশিয়াতেও এই খেলার প্রচলন রয়েছে। তবে দাবা খেলার জন্ম যে দেশে সেই ভারতে এই খেলার প্রচার তেমন নেই।

ফলে এই খেলার প্রতি ঝোঁকও ভারতে দেখা যায়না। তবে খেলাটি কিন্তু একসঙ্গে এক ব্যক্তির বুদ্ধির ধার এবং পেশির জোর একসঙ্গে পরীক্ষা করে নেয়। ২টি থাকলে তবেই আসে জয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026