Entertainment

করোনা কাড়ল ‘শ্যুটার দাদি’-র প্রাণ, ভেঙে পড়লেন ভূমি

করোনায় মৃত্যু হল শ্যুটার দাদি চান্দ্রো তোমারের। এই খবরে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও।

এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। চলে গেলেন শ্যুটার দাদি হিসাবে বিখ্যাত চান্দ্রো তোমার। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

অবশেষে করোনাই তাঁর প্রাণ কাড়ল। মেরঠের একটি হাসপাতালে এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে বলিউডের অনেক তারকা।

মনে হতেই পারে কার্যত এক গ্রামের মহিলার মৃত্যুতে বলিউডের কি যায় আসে? যায় আসে চান্দ্রো তোমারের বর্ণময় জীবনের কাহিনির জন্য। যাঁর জীবন নিয়ে বলিউডে হৈচৈ ফেলে একটি সিনেমা।

ফাইল : ভূমি পেডনেকর, ছবি – আইএএনএস

সেই ‘ষাণ্ড কি আঁখ’ সিনেমায় চান্দ্রোর চরিত্রে অভিনয় করেন ভূমি পেডনেকর। তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু। ২ মহিলার বন্দুকের টিপ তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। আর সে কাহিনি কোনও কল্পনা ছিলনা। চান্দ্রো তোমারের জীবন নিয়েই তৈরি হয় সে সিনেমা।

ভূমি পেডনেকর জানিয়েছেন চান্দ্রো তোমারের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। তিনি চান্দ্রোর মত এক মহিলার চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত। এমন চরিত্রে অভিনয় করতে পারা ভাগ্যের ব্যাপার।

ফাইল : তাপসী পান্নু, ছবি – আইএএনএস

অন্যদিকে তাপসী পান্নু লিখেছেন, দাদি বহু মেয়ের মনের মধ্যে বেঁচে থাকবেন। তাঁদের প্রেরণা হয়ে বেঁচে থাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026