SciTech

কবে কোথায় কখন সরাসরি দেখা যাবে চন্দ্রযানের চাঁদে পা, জেনে রাখুন খুঁটিনাটি

চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান-৩। কবে কখন এই বিরল ইতিহাস বাস্তবায়িত হতে চলেছে? ঠিক কটায় সেই মাহেন্দ্রক্ষণ? জেনে রাখুন খুঁটিনাটি তথ্য।

গত ১৪ জুলাই ভারতের মাটি থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল চন্দ্রযান-৩। চাঁদে পৌঁছনোর পথে পৃথিবীর কক্ষ ত্যাগ ও চাঁদের কক্ষে ঢুকে পড়ার মুহুর্তটা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যা সহজেই করে ফেলে চন্দ্রযান। তারপর ছিল মূল যান থেকে চাঁদে যেটি পা রাখবে লেই ল্যান্ডার বিক্রমের আলাদা হওয়া। সেটাও সাফল্যের সঙ্গেই সম্পূর্ণ হয়।

এবার চাঁদের দিকে প্রতি মুহুর্তে এগিয়ে চলেছে ল্যান্ডার বিক্রম। যা আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে। চন্দ্রযান-২-এর ক্ষেত্রে ল্যান্ডার চাঁদের মাটির খুব কাছে পৌঁছে শেষ মুহুর্তে ভেঙে পড়েছিল। এবার সব দিক সামলেই ইসরোর বিজ্ঞানীরা তৈরি।

আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ দেশ হতে চলেছে যারা চাঁদের মাটিতে পা দেবে। সেই বিরল মুহুর্ত, দেশের মানুষের জন্য গর্বের মুহুর্ত আর কিছুটা সময়ের অপেক্ষা। ইসরো তাদের এক্স হ্যান্ডলে কবে কোথায় কখন সরাসরি সাধারণ মানুষ এই বিরলতম মুহুর্তের সাক্ষী হতে পারবেন তা জানিয়ে দিয়েছে।

আগামী ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে ভারতের ল্যান্ডার বিক্রম। যা সরাসরি সাধারণ মানুষ দেখতে পারবেন ডিডি ন্যাশনাল চ্যানেলে।

এছাড়া ইসরোর ওয়েবসাইট আইএসআরও ডট গভ ডট ইন-এ ঢুকেও সরাসরি এই দৃশ্য দেখা যেতে পারে। ফেসবুক মারফতও দেখা যাবে। যেতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ ইসরো-তে।

ফলে বাড়িতে থাকলে টিভির পর্দায় আর বাইরে থাকলে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনও স্থান থেকে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন। সাক্ষী হতে পারবেন ভারতের আরও নতুন জয়যাত্রার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026