SciTech

চাঁদে ফের নামল রাত, বিক্রম প্রজ্ঞানের ঘুম কবে ভাঙবে

চাঁদে ভারতের পা রাখা বিশ্বকে চমকে দিয়েছে। তবে চাঁদে রাত নামার পর তারা ঘুমিয়ে পড়েছিল। আশা ছিল সূর্য উঠলে তারাও জাগবে।

চাঁদে ভারত শুধু পা রেখেছে এমন নয়, তারা এমন এক জায়গায় পা রেখেছে যেখানে এর আগে কোনও দেশ পৌঁছতে পারেনি। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩-এর সফল পদার্পণ দেশের মানুষকে গর্বিত করে। চাঁদে সফল অবতরণের পর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। সে ১০০ মিটারের বেশি পথও অতিক্রম করে চাঁদে। বিক্রম একটা লাফও দেয় চাঁদের মাটিতে।

কিন্তু তারপরই চাঁদে রাত নামে। গত ২ সেপ্টেম্বর প্রজ্ঞান প্রথমে ঘুমিয়ে পড়ে। তার ২ দিন পর বিক্রমও ঘুমের দেশে চলে যায়। চাঁদে রাত ১৪ দিনের।

ইসরোর বিজ্ঞানীরা অপেক্ষায় ছিলেন ১৪ দিন কাটার। তারপর সূর্য উঠলে চাঁদের মাটিতে ঘুমিয়ে থাকা বিক্রম ও প্রজ্ঞানের সোলার প্যানেলগুলি নতুন করে চার্জ পাবে। আর তাহলেই জেগে উঠবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।

গত ২০ সেপ্টেম্বরের পর যে কোনও সময় তারা জেগে উঠবে বলে মনে করছিলেন বিজ্ঞানীরা। সেইমত ২০ সেপ্টেম্বরের পর ইসরোর বিজ্ঞানীরা অতন্দ্র চোখে তাকিয়ে ছিলেন চাঁদের মাটিতে তাঁদের ২ প্রতিনিধির কাছ থেকে সিগনাল পাওয়ার আশায়।

কিন্তু দিন কাটতে থাকে। চাঁদে ১৪ দিনের সকাল শেষ হতে যায়। কিন্তু বিক্রম প্রজ্ঞানের ঘুম ভাঙে না। এভাবে চাঁদে ফের সন্ধে নেমেছে।

রাতে চাঁদের ওই অংশে ঠান্ডা পৌঁছয় কমপক্ষে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। সেই ঠান্ডায় এখনও ঘুমিয়ে বিক্রম প্রজ্ঞান। ফলে তারা যে আর কখনও জেগে উঠবে এমন আশা বড় একটা আর রাখছেন না বিজ্ঞানীরা।

যদিও ১৪ দিন পর ফের সকাল হবে। তখন যদি কোনও সিগনাল মেলে সেই আশায় অপেক্ষা ছাড়া এখন আর কিছুই করার নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026