SciTech

চাঁদের মাটিতে এসবও রয়েছে, প্রজ্ঞান কি কি পেল জানাল ইসরো

চাঁদের মাটিতে ভারতের পথচলা শুরু হয়েছে সবে। এর মধ্যেই রোভার প্রজ্ঞান অনেক কিছু পেয়েছে চাঁদের মাটিতে। কি কি পেয়েছে তা জানাল ইসরো।

চাঁদের মাটিতে ভারতের রোভার প্রজ্ঞান খানাখন্দ নিজেই এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ পৌঁছতে পারল। তাই এখানকার মাটি এই প্রথম কোনও যন্ত্রের ছোঁয়া পেল। প্রজ্ঞান কিন্তু কেবল ঘুরেই বেড়াচ্ছে না, পরীক্ষাও পুরোদমে চালু করে দিয়েছে। আর তার ফলও এর মধ্যেই হাতে গরম পেয়ে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা।

চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যেই অক্সিজেনের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। অক্সিজেন ছাড়াও সেখানে টাইটানিয়াম ও অ্যালুমিনিয়ামের খোঁজ পেয়েছে সে। আর পেয়েছে সালফারের খোঁজ।

চাঁদের মাটিতে এগুলি দিব্যি অবস্থান করছে। এছাড়াও পাওয়া গেছে আয়রন, ক্যালসিয়াম ও ক্রোমিয়ামের অস্তিত্ব। তবে চাঁদের এই অংশে হাইড্রোজেন রয়েছে কিনা তা এখনও জানতে পারেনি রোভার। জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চাঁদের মাটিতে হাইড্রোজেন পাওয়া যায় কিনা এর উত্তর জানতে ইসরোর বিজ্ঞানীরাও মুখিয়ে আছেন। তবে এই কদিনের মধ্যেই যেভাবে চাঁদের দক্ষিণ মেরু সম্বন্ধে ধারনা দিতে শুরু করেছে প্রজ্ঞান তাতে ভারত তো বটেই, বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চাও বিশেষভাবে উপকৃত হবে।

যেগুলির অস্তিত্ব চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গিয়েছে তা খুঁজে বার করেছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি নামে একটি যন্ত্র। যা রোভারে রয়েছে।

এটি একটি লেজার পালস মাটি বা পাথরের ওপর ফেলে সেখানে এক ধরনের উত্তাপ তৈরি করে। স্থানীয়ভাবে প্লাজমাও তৈরি করে। এরপর সেই প্লাজমা রশ্মি খুঁজে দেয় ওই মাটি বা পাথরের মধ্যে লুকিয়ে থাকা উপাদান। আগামী দিনে আরও কি চমক নিয়ে প্রজ্ঞান তথ্য পাঠায় সেদিকেই চেয়ে আছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026