SciTech

বড় সাফল্য, মঙ্গলের সকালে চাঁদের কক্ষে ঢুকে পড়ল চন্দ্রযান-২

এতদিন পৃথিবীর চারধারে চক্কর দিয়েছে চন্দ্রযান-২। ক্রমশ পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। কাছে পৌঁছেছে চাঁদের। এবার একদম হিসাব মিলিয়ে পূর্ব নির্ধারিত দিন ও সময়ে চাঁদের কক্ষে ঢুকে পড়ল ভারতের চন্দ্রযান। মঙ্গলবার ২০ অগাস্ট সকাল ৯টা ২ মিনিটে সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষে ঢুকে পড়ে যানটি। পৃথিবীর কক্ষ ছেড়ে চাঁদের কক্ষে প্রবেশ করতে যানটির সময় লেগেছে ১ হাজার ৭৩৮ সেকেন্ড বা ২৮ মিনিট ৫৭ সেকেন্ড। এবার চাঁদের কক্ষে ঘুরতে ঘুরতে চাঁদের সঙ্গে দূরত্ব কমাবে যানটি। অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর যানটি চাঁদের মাটিতে পা দেবে।

৭ সেপ্টেম্বর যে ল্যান্ডারটি চাঁদের মাটি ছোঁবে সেটির নাম বিক্রম। ১ হাজার ৪৭১ কেজি ওজনের বিক্রম প্রথমে চাঁদের মাটিতে অবতরণ করবে। সেটাই হবে ভারতের প্রথম চাঁদের মাটি ছোঁয়ার ঐতিহাসিক মুহুর্ত। তারপর বিক্রম থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। ২৭ কেজি ওজনের প্রজ্ঞান ঘুরবে চাঁদের মাটিতে। যোগাড় করবে প্রয়োজনীয় তথ্য। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে বিক্রম। যেখানে আগে কখনও কোনও যান অবতরণ করেনি। এখানে রয়েছে অনেকগুলি বিশাল বিশাল গর্ত। তার তলার অংশ গাঢ় অন্ধকারে ঢাকা। যেখানে গত ১০০ মিলিয়ন বছরে সূর্যের আলো পৌঁছয়নি।

বিজ্ঞানীরা মনে করছে সেখানেই রয়েছে প্রচুর জলের উৎস। চাঁদের মাটিতে আগেই নানা ধরণের খনিজ পাওয়া গিয়েছে। আরও কী খনিজ সেখানে রয়েছে বা বলা ভাল দক্ষিণ মেরুতে রয়েছে তা খতিয়ে দেখবে ভারতের এই স্বপ্নের চন্দ্রযান-২ অভিযান। দেখবে দক্ষিণ মেরুর আবহাওয়া কেমন। তবে তার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ৭ সেপ্টেম্বর বিক্রমকে সাফল্যের সঙ্গে চাঁদের মাটিতে নামানো।

গত ২২ জুলাই ভারত থেকে বাহুবলী রকেটে চেপে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। মঙ্গলবার ইসরোর তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের চন্দ্রযান-২ সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষে ঢুকে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026