SciTech

কান্নায় ভেঙে পড়লেন ইসরোর চেয়ারম্যান, জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

বিক্রম ল্যান্ডারের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অনেক চেষ্টা করেও তা ফেরত আসেনি আর। ফলে এক সময়ে বেঙ্গালুরুতে ইসরোর সাফল্য দেখতে মধ্যরাতে ঠায় বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বিস্তারিত তথ্য দিতেই হয় ইসরোর চেয়ারম্যান কে শিবনকে। তাঁর কাছে সব শোনার পর প্রধানমন্ত্রী ইসরো ছাড়ার তোড়জোড় করেন। আর তখনই আর নিজেকে ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন কে শিবন। এতদিনের পরিশ্রম। এত স্বপ্ন। সারা ভারতের স্বপ্ন। চাঁদে নামার আগের মুহুর্তে সব শেষে এটা বোধহয় মেনে নিতে পারছিলেন না তিনি। না পারারই কথা। অনেক ভারতবাসী যদি ভেঙে পড়ে থাকেন তাহলে তিনি প্রকল্পের মাথা হয়ে কীভাবে নিজেকে ধরে রাখবেন!

প্রধানমন্ত্রী স্বয়ং বসে আছেন চাঁদে বিক্রমের নামা দেখতে। সেখানে তাঁকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানাতে হল। এটাও কুড়ে কুড়ে খাচ্ছিল হয়তো কে শিবনকে। তাঁকে কাঁদতে দেখে প্রধানমন্ত্রী বেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ান। তারপর তাঁকে গিয়ে জড়িয়ে ধরেন। সান্ত্বনা দেন। দুজনের মধ্যে কয়েকটা কথাও বিনিময় হয়। তারপর অন্য বিজ্ঞানীরা প্রধানমন্ত্রীকে এগিয়ে দেন। প্রধানমন্ত্রী কিন্তু ইসরোর বিজ্ঞানীদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়েছেন এখানেই শেষ নয়। শক্ত থাকার জন্য ইসরোর বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন ভারতের আরও বড় সাফল্য ঠিক আসবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করেছেন। লড়াইয়ের তারিফ করেছেন। সেইসঙ্গে ইসরো পাশে পেয়েছে গোটা নেট দুনিয়াকে। সকলেই কিন্তু ইসরোর পাশে দাঁড়িয়েছেন। সকলেই বাহবা দিয়েছেন। প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া ইসরোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। যা হয়তো এই বড় ধাক্কা থেকে ইসরোর বিজ্ঞানীদের আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। ফের চন্দ্রযান মিশন নিয়ে এগোনোর উৎসাহ যোগাবে। ইসরোর বিজ্ঞানীরা কিন্তু অনেক আগেই তাঁদের মহাকাশ বিজ্ঞানের ওপর দখল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছেন। জীবনে সাফল্য, ব্যর্থতা থাকেই। তাকে অতিক্রম করে নতুন করে ঘুরে দাঁড়ানোই আখেরে সাফল্য আনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026