Business

ছন্দা কোছরকে সমন পাঠাতে চলেছে ইডি-সিবিআই, জারি লুকআউট সার্কুলারও

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি ছন্দা কোছরকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে চলেছে ইডি ও সিবিআই। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, শুধু ছন্দা কোছর বলেই নন, তাঁর স্বামী দীপক কোছর ও শিল্পপতি ভিএন ধুত-কেও সমন পাঠাতে চলেছে ইডি, সিবিআই। ভিডিওকন সংস্থা ও আইসিআইসিআই ব্যাঙ্কের মধ্যে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণের মামলায় এই জিজ্ঞাসাবাদ করা হবে।

ফাইল : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ছবি – আইএএনএস

গত ২৪ জানুয়ারি এই মামলা সংক্রান্ত বেশ কিছু নথি মহারাষ্ট্রের ৪টি জায়গায় হানা দিয়ে হাতে পায় সিবিআই। সেসব নথি ঠিক করে পরীক্ষা করার পরই এঁদের সমন করা হবে বলে সূত্র মারফত খবর পেয়েছে আইএএনএস। সিবিআই সম্ভবত প্রথমে দীপক কোছর ও ভিএন ধুত-কে তলব করবে। কারণ এঁরা ২ জনেই আইসিআইসিআই থেকে ঋণ নেওয়ার সুবিধা ভোগ করেন।

ফাইল ছবি

এদিকে ছন্দা কোছরের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে সিবিআই। যদিও সিবিআই সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, এটা নেহাতই রুটিন পদ্ধতি। যাতে কোনও আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের গতিবিধির ওপর নজর রাখা যায় সেজন্যই এই লুকআউট সার্কুলার জারি করা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026