Health

লিভারের সমস্যা মেটাতে মহৌষধের খোঁজ মিলল সমুদ্রের তলায়

লিভারের একটি অন্যতম সমস্যা হল ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের সমস্যা মেটাতে এবার এক মহৌষধের খোঁজ পাওয়া গেল সমুদ্রের তলায়।

লিভারের সমস্যাগুলির মধ্যে ফ্যাটি লিভার এক অন্যতম সমস্যা। অনেকের ছোটবেলা থেকেই ফ্যাটি লিভার থাকে। একটা ফ্যাটি লিভারের সমস্যা হয় মদ্যপানের ফলে। কিন্তু মদ্যপান যাঁরা করেন না বা ছোটদেরও ফ্যাটি লিভারের সমস্যা আছে।

মদ্যপানের ফলে ফ্যাটি লিভার, এমনটা যাঁদের নয় তাঁদের সমস্যা দূর করতে এবার সমুদ্রের তলায় পাওয়া গেল এক মহৌষধের খোঁজ। যাকে সমুদ্রের বিশল্যকরণী বলা যেতেই পারে।

সমুদ্রের জলের তলায় রয়েছে অসংখ্য উদ্ভিদ বা শৈবাল। সমুদ্রের তলায় জন্মায় এগুলি। তারমধ্যেই মিলেছে এই মহৌষধের খোঁজ। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট এই আবিষ্কারটি করেছে।

১০০ শতাংশ প্রাকৃতিক এই ওষুধ দিয়ে ফ্যাটি লিভার সারানোর চেষ্টা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তবে এটাই প্রথম চমক নয়। ভারতের সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট এর আগেও একের পর এক ওষুধের সন্ধান দিয়েছে। সবই মিলেছে সমুদ্রের তলার উদ্ভিদ বা শৈবাল থেকেই। যা দিয়ে নানা রোগের ওষুধ সামনে এসেছে।

এখনকার জীবনে লাইফ স্টাইল ডিজিজ শারীরিক সমস্যায় নতুন সংযোজন। লাইফ স্টাইল ডিজিজের মধ্যে রয়েছে রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস, বাত, কোলেস্টেরলের মত নানা সমস্যা।

এমনই সব সমস্যার ৮টি ওষুধ এর আগে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট সমুদ্রের উদ্ভিদ বা শৈবাল থেকে তৈরি করে ফেলেছে। এবার ফ্যাটি লিভারের ওষুধের খোঁজ দিয়ে তাদের তালিকাকে আরও দীর্ঘ করল এই প্রতিষ্ঠান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026