National

সিবিএসই প্রধান অনিতা কারওয়ালের ইস্তফা দাবি, উঠছে একগুচ্ছ প্রশ্ন

সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে বোর্ড প্রধান অনিতা কারওয়ালের ইস্তফার দাবিতে সোচ্চার হল কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে দেখা করে এই দাবি তুলল তারা। এদিকে সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে একগুচ্ছ প্রশ্ন উঠছে। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অনিতা কারওয়ালের কাছে মেল করে সিবিএসই-র প্রশ্নফাঁসের খবর দেওয়া হয়েছিল। সেই মেলে হাতে লেখা প্রশ্ন উত্তর এসেছিল। মেলে পরীক্ষা স্থগিত করার পরামর্শও দেওয়া হয়েছিল। পরীক্ষার বেশ কয়েক ঘণ্টা আগে আসা সেই মেল দেখেও কেন তারপর পরীক্ষা স্থগিত করা হল না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

এদিকে পুলিশ তদন্তে নেমে ওই মেল কোথা থেকে পাঠানো হয়েছিল তা নির্ণয় করতে গুগলের দ্বারস্থ হয়েছে। তাদের কাছে সহযোগিতা চেয়েছেন তদন্তকারীরা। প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একটি কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুক্রবার ২ দফায় ভিকি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেফতার করা হয়নি। একইভাবে ৬ জন ছাত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026