SciTech

সবচেয়ে বেশিদিন বাঁচে এই পাখি, পাখির নামটা সকলের খুব চেনা

এ পাখির নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাদেরই একটি প্রজাতি পাখিদের মধ্যে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকে। নাম শুনে সকলেই বলবেন, চিনি তো।

পৃথিবী জুড়ে পাখির সংখ্যা গুনে ওঠা মুশকিল। নানাধরনের পাখি রয়েছে। বিভিন্ন দেশে আবার সেখানকার বাসিন্দা পাখি রয়েছে। বরফের রাজ্য অ্যান্টার্কটিকা থেকে বিষুবরেখার ওপর গরমে তেতেপুড়ে থাকা দেশ, এমন কোনও জায়গা বাকি নেই যেখানে পাখি থাকেনা।

পাখিদের প্রকারের তালিকাও অস্বাভাবিক রকম লম্বা। তবে পাখিদের আয়ু কিন্তু খুব বিশাল হয়না। এক এক প্রজাতির পাখি এক এক রকম আয়ু নিয়ে জন্মায়। তারমধ্যে সবচেয়ে বেশিদিন যে পাখি বেঁচে থাকে তাদের গড় সর্বোচ্চ আয়ু ৩৫ বছর।

পাখিদের আয়ু নিয়ে যাঁদের ধারনা আছে তাঁরা অবাক হতেই পারেন যে ৩৫ বছর বেঁচে থাকে এমন পাখিও রয়েছে! কারণ পাখিদের জন্য ৩৫ বছর অনেক বয়স।

এই ৩৫ বছর পর্যন্ত বেঁচে থাকা পাখিটিই হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু পাখি। এগুলি আসলে এক প্রজাতির কাকাতুয়া। কাকাতুয়া নামে পাখির নাম জানেন না এমন মানুষ কমই আছেন।

দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ায় কার্নাবিজ কাকাতুয়া দেখতে পাওয়া যায়। কার্নাবিজ কাকাতুয়ারা কাকাতুয়ারই একটি প্রজাতি। এরা কেবলমাত্র অস্ট্রেলিয়ার এই অংশেই রয়েছে।

অতিবিরল প্রজাতির তালিকাতেও তাদের নাম রয়েছে। প্যাসিফিক কনজারভেশন বায়োলজি পত্রিকায় এই কাকাতুয়া এবং তাদের আয়ু ও বিরলতা নিয় একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতেই পরিস্কার হয়ে গেছে এই কার্নাবিজ কাকাতুয়াই হল বিশ্বের সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026