World

এমন বেড়ালই নেই, অথচ তাকে খুঁজে পেয়েছে জানিয়ে ফোনের বন্যা, বিরক্ত মহিলা

যে বেড়াল কোনও কালে ছিলই না, সেই বেড়ালকে তিনি খুঁজে পেয়েছেন জানিয়ে এক মহিলার কাছে একের পর এক ফোন। বেড়াল ফেরত দিতে ফোনে টাকাও চাওয়া হচ্ছে।

এক মহিলার সারাদিন ধরে ফোন বেজেই চলেছে। আর সে ফোন একেবারেই অযথা। অচেনা সব মানুষজন ফোন করে জানাচ্ছেন তিনি ওই মহিলার হারিয়ে যাওয়া বেড়াল খুঁজে পেয়েছেন। তবে বেড়াল তিনি তখনই দেবেন যদি তাঁকে খুঁজে দেওয়ার উপযুক্ত টাকা দেওয়া হয়।

মহিলা অবশ্য একেবারেই এ ধরনের ফোনকে গুরুত্ব দিচ্ছেন না। কারণ তাঁর কোনও বেড়াল হারায়নি। তাঁর একটি পোষা বেড়াল আছে বটে। তবে সে বাড়িতেই আছে।

মহিলা ফোনে স্পষ্ট জানাচ্ছেন তাঁর কোনও বেড়াল হারায়নি। তাই কোনও বেড়াল তাঁর ফেরতও চাইনা। কিন্তু ফের আসছে অন্য কারও ফোন। আর এভাবেই সারাদিনে ফোন ধরতে ধরতে জেরবার হয়ে যাচ্ছেন তিনি।

ওই মহিলার অবশ্য কোনও কিছু করার নেই। কারণ সব ফোন আসছে একটি টিশার্টের কারণে। ওই টিশার্টটি যে সংস্থা তৈরি করেছে তারা টিশার্টটির সামনে একটি বেড়ালের ছবি দিয়েছে। আর তার তলায় লিখে দিয়েছে বেড়ালটি হারিয়ে গেছে।

তাকে খুঁজে পেলে কোন ফোন নম্বরে ফোন করে জানাতে হবে সেটাও লেখা। পুরোটাই একটি সৃজনশীল ভাবনা। এমন কোনও বেড়াল হারায়নি। কিন্তু ওই টিশার্টের নম্বর লিখে অনেকেই আশপাশে ঘোরা একইরকম দেখতে বেড়াল দেখে তাকে পাকড়াও করে ফোন করছেন ওই মহিলাকে।

সংস্থার তরফে বিষয়টি জানার পর স্পষ্ট করা হয়েছে যে তারা জানে এমন কোনও বেড়াল নেই। এটা নিছকই এক শিল্পীর ভাবনা। যা টিশার্টটিকে আকর্ষণীয় করার জন্য তৈরি করা।

ফোন নম্বর মিলে যাওয়াটা নেহাতই কাকতালীয় বলে জানিয়েছে ওই সংস্থা। এদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাসিন্দা ওই মহিলা কিন্তু ফোনের চোটে জেরবার।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026