SciTech

প্লাস্টিক জমা হচ্ছে মানুষের মাথায়, কতটা জানলে রাতের ঘুম উড়ে যাবে

শরীরে প্রবেশ করা প্লাস্টিক জমা হচ্ছে মানুষের মাথাতেও। যে পরিমাণ প্লাস্টিক শুধু মাথায় জমা হচ্ছে তার পরিমাণ জানলে যে কারও রাতের ঘুম উড়ে যেতে পারে।

নানা উপায়ে শরীরে প্রবেশ করছে প্লাস্টিক। মাইক্রো ও ন্যানো প্লাস্টিক কণায় ভরছে মানবদেহ। আর তা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকের নানা রূপ থেকে। ব্রেন মেডিসিন নামে একটি পত্রিকায় যে গবেষণা প্রকাশিত হয়েছে তাতে মানুষের মাথাতেই কেবল যে পরিমাণ প্লাস্টিক জমা হচ্ছে তা জানলে যে কারও ঘুম উড়ে যেতে পারে।

গবেষকদের দাবি, মানুষের মাথাতেই জমা হচ্ছে একটি প্লাস্টিকের চামচের সমান প্লাস্টিক। মানে যে পরিমাণ প্লাস্টিক মস্তিষ্কের টিস্যুতে জমা হচ্ছে তা এক করলে একটি প্লাস্টিকের চামচ তৈরি করা যাবে। এতটা পরিমাণ প্লাস্টিক কণা মাথায় জমছে।

যা অচিরেই স্নায়ুরোগের কারণ হতে পারে। এছাড়াও ঘুম না হওয়া বা এমন নানা মস্তিষ্কের ব্যাধির শিকার হবেন মানুষ। মানুষের লিভার বা কিডনিতে যে পরিমাণ প্লাস্টিক কণা জমা হচ্ছে, তার চেয়ে অনেক গুণ বেশি প্লাস্টিক কণা জমা হচ্ছে শুধু মাথায়।

গবেষকদের আরও দাবি, এটা কিন্তু বহুদিন ধরে জমছে এমনটা নয়। দেখা যাচ্ছে মানব মস্তিষ্কে এই মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের কণার বাড়বাড়ন্ত হয়েছে গত ৮ বছরে। ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তার আগেও প্লাস্টিক জমা হত। কিন্তু এই হারে নয়।

গবেষকদের আরও দাবি, কেবল প্লাস্টিকের বোতলে জলপান করা বন্ধ করতে পারলেই শরীরে মাইক্রো প্লাস্টিকের প্রবেশ বছরে ৯০ হাজার কণা থেকে কমে ৪ হাজার কণায় চলে আসবে।

দৈনন্দিন জীবনে বহু মানুষই প্লাস্টিকের বোতলে জলপান করেন। যা এই পরিস্থিতির এক অন্যতম কারণ বলেই মনে করছেন গবেষকেরা। শরীরে মাইক্রো প্লাস্টিকের প্রবেশ বন্ধ করতে একা প্লাস্টিকের বোতলে জল পান বন্ধ করাই ফলপ্রসূ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026