Sports

টিম বাসে ট্রাকের ধাক্কা, মৃত ১৪ জন জাতীয় খেলোয়াড়

জুনিয়র আইস হকি টিম নিয়ে ছুটে যাচ্ছিল টিম বাস। আচমকাই উল্টোদিক থেকে আসা গতিতে থাকা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ভয়ংকর দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন খেলোয়াড়ের মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম কানাডার সাসকাচেওয়ান প্রদেশে একটি হাইওয়ের ওপর। বাসে ২৮ জন খেলোয়াড় ছিল। ছিলেন টিমের কোচও। ১৪ জন খেলোয়াড়ের মৃত্যু হয়, মারা গেছেন কোচও। বাকি ১৪ জন গুরুতর আহত হয়েছে। যারমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় কানাডা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত খেলোয়াড়দের সকলেরই বয়স ১৯-এর মধ্যে। এমন অল্প বয়সে জীবন হারানো প্রতিভাবান আইস হকি খেলোয়াড়দের পরিবারের চোখের জল বাধ মানছে না। শোকার্ত কানাডার ক্রীড়াজগতও। এদিকে ক‌ীভাবে এমন ভয়ংকর দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026