World

এলিয়েনদের আনাগোনা কি বাড়ছে, চর্চায় ঘৃতাহুতি দিল দম্পতির দেখা আকাশযান

পৃথিবীর ওপর ভিনগ্রহীদের নজর আছে। তারা আনাগোনাও করে। এ জল্পনা আজকের নয়। সেই জল্পনায় ঘৃতাহুতি দিল এক দম্পতির দেখা তীব্র আলোর জোড়া আকাশযান।

এ পৃথিবীতে অন্য গ্রহের প্রাণিরা আসে। ঘুরে যায়। তারা অনেক বেশি আধুনিক। তাদের যান গোলাকার। এমন নানা ধারনা মানুষের মনে অনেকদিন ধরেই বিরাজ করছে। গত কয়েক বছরে সেই ভিনগ্রহী নিয়ে নতুন করে কৌতূহল বৃদ্ধি পেয়েছে।

মনে করা হচ্ছে গত কয়েক বছরে ভিনগ্রহী বা এলিয়েনরা এ পৃথিবীতে আনাগোনা বাড়িয়েছে। সেই জল্পনাই উস্কে দিলেন কানাডার এক দম্পতি।

তাঁদের দাবি, উইনিপেগ নদীর ওপর আকাশে তাঁরা সূর্যের মত তীব্র আলোর ২টি যান দেখতে পান। এত তীব্র আলো যে তাঁরা অবাক হয়ে যান।

নদীর উত্তর তীর থেকে দক্ষিণ তীরের দিকে উড়ে যায় ২টি যান। বেশ কিছুক্ষণ সেই যান ২টি ছিল সেখানে। একটি নিচের দিকে। অন্যটি তার উপরে।

একটা সময় পর্যন্ত থাকার পর ২টি যানই মিলিয়ে যায় মেঘের আড়ালে। সেই অস্বাভাবিক তীব্র আলোর ঝলকানির ছবিও তুলে ফেলেন তাঁরা। যা তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। যা দেখে কার্যতই চমকে গেছেন নেটিজেনরা।

ওই দম্পতির দাবি, তাঁরা যে তীব্র আলোর ২টি যান দেখেছেন তা এ গ্রহের নয়, ভিনগ্রহীদের। তাঁরা নিশ্চিত ওই ২টি যান আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও। যার সহজ অর্থ ওটা ভিনগ্রহীদের যান। প্রসঙ্গত কানাডায় গত ১ বছরে বার বার ইউএফও দেখা গেছে বলে দাবি উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026