World

একটা ভোটও পেলেননা প্রার্থী, নাম উঠল ইতিহাসের পাতায়

ভোটে দাঁড়িয়ে একটা ভোটও তিনি পেলেননা। বিশেষ কারণে নিজেও নিজেকে ভোট দিলেন না। তবে একটা ভোটও না পেয়ে তিনি কিন্তু ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।

ভোটে যে কেউ দাঁড়াতে পারেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার সকলের। এবার ভোট পাওয়া বা না পাওয়া তাঁর ব্যাপার। এভাবেই ভোটে অংশ নিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি ১টি ভোটও পেলেননা। শূন্য ভোট পাওয়ার ইতিহাস গড়ে তিনি এখন চর্চায়।

যিনি জিতলেন তাঁকে নিয়েও এত চর্চা হচ্ছেনা, যত চর্চা তাঁকে নিয়ে হচ্ছে। এখানে সকলের মনে হতেই পারে যে কেউ না হয় ভোট দিলেন না, কিন্তু নিজে তো নিজেকে ভোটটা দেবেন! সেটাও দিলেন না?

আসলে কানাডার সেন্ট পলস উপনির্বাচনে ফেলিক্স হামেল প্রার্থী হলেও তিনি ওই কেন্দ্রের বাসিন্দা নন। তাই তাঁর ওই কেন্দ্রে ভোটাধিকার নেই। সেজন্য নিজেও নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।

কানাডার ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি নির্বাচনে একটাও ভোট পেলেননা। এছাড়াও অনেকে ২টি ৩টি ভোটও পেয়েছেন। কিন্তু সেটাও তো পেয়েছেন! একদম শূন্য নয়।

ফেডারাল প্রার্থী হিসাবে হামেল একটিও ভোট না পেয়েও ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। তাঁর নাম জানেননা এমন মানুষও কানাডায় নেই।

এমনকি তাঁর শূন্য ভোট সারা বিশ্বেও খবর হয়েছে। ফলে বিশ্বের অনেকের কাছেও এখন তিনি পরিচিত মুখ। হামেল অবশ্য এই ফলে অখুশি নন।

তাঁর মতে, তাঁর ভোটে দাঁড়ানো এবং কেউ তাঁকে ভোট দিতে পছন্দ না করার মধ্যে দিয়ে প্রমাণ হল যে কানাডায় প্রকৃত অর্থেই গণতন্ত্র বিরাজ করছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026