World

চিংড়ির গায়ে পেপসির ট্যাটু

এমন অবাক করা কাণ্ডে মৎস্যজীবীর বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না। কি করে এমনটা সম্ভব তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা।

পেপসি, কোকের মতো ঠান্ডা পানীয়ের গরমকালে গলা ভেজাতে জুড়ি মেলা ভার। তাই বোধহয় লোভে পড়ে জলজগতের গলদা চিংড়ি পর্যন্ত বোতল সুদ্ধ পেপসি চেখে দেখার লোভ সামলাতে পারেনি।

কানাডার নিউ ব্রুন্সউইকের গ্র্যান্ড মানান অঞ্চলে স্থানীয় এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল এমন অদ্ভুতদর্শন গলদা চিংড়ি। যার দাঁড়ার গায়ে পাওয়া গেছে পেপসির ক্যানের নীল-লাল রঙের ছাপ।

এমন অবাক করা কাণ্ডে মৎস্যজীবীর বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না। কি করে এমনটা সম্ভব তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, মাত্রাতিরিক্ত সমুদ্র দূষণ এর জন্য দায়ী। সমুদ্রে ফেলা পেপসির বোতলের রাসায়নিক পরিবর্তনের কারণে ক্যানের রঙ ওই চিংড়ির দাঁড়ায় ছাপ হয়ে থেকে গেছে বলে বিজ্ঞানীদের অনুমান।

সমুদ্রে ফেলা পেপসির বোতলে বেড়ে ওঠার দরুন এই বিপত্তি বলেও মনে করছেন কিছু বিজ্ঞানী। তবে কারণ যাই হোক, পেপসি ট্যাটুওয়ালা গলদা চিংড়ির বাজারে চাহিদা ছিল ব্যাপক। জালে পড়ার কিছুক্ষণের মধ্যেই রঙিন চিংড়িটি বিক্রি হয়ে যায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026