কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সুইমিং পুলের জল, প্রতীকী ছবি
একটা ইনডোর সুইমিং পুল। অনেক জায়গাতেই এখন বিনোদনের নানা সুযোগ সুবিধা নিয়ে রিক্রিয়েশন সেন্টার থাকে। এটা তেমনই একটি সেন্টার। যেখানে মানুষ অবসর সময়ে মন ও শরীর ভাল করতে চলে আসেন। তাঁদের কেউ কেউ সুইমিং পুলে নেমে জলে ভেসে শরীরটা চাঙ্গা করে তোলেন।
তেমনই করছিলেন কয়েকজন। কয়েকটি ছোটছোট ছেলেমেয়েও সুইমিং পুলে সাঁতার কাটছিল। এমন সময় সকলকে অবাক করে ছুটে সেই রিক্রিয়েশন সেন্টারে ঢুকে পড়ে একটি হরিণ। তারপর গতিতে ছুটে এসে লাফ দিয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে।
কি হল তা বোঝার যা অপেক্ষা। একবার বুঝতেই সুইমিং পুলে যাঁরা সাঁতার কাটছিলেন তাঁরা ধড়মড়িয়ে জল ছেড়ে উঠে আসেন ওপরে। অনেকে ক্যামেরা বার করে ছবিও তুলতে শুরু করে দেন।
হরিণটি জলে নেমে হুটোপাটি করে জলের মধ্যেই এগোতে শুরু করে। পুরো স্নান করে সে হরিণ অবশেষে সুইমিং পুলের অন্য দিক দিয়ে ওপরে উঠে পড়ে।
ছুটে আসেন সুইমিং পুলের দায়িত্বে থাকা কর্মীরা। তাঁরাই কার্যত হরিণটিকে বাইরে যাওয়ার পথ করে দেন। হরিণটি যখন ওই সেন্টারে প্রবেশ করে তখন সে একটি কাচের জানালা ভেঙে ভিতরে ঢুকেছিল।
ফলে সেন্টারটির ক্ষতিও হয়েছে ওই হরিণের থেকে। কেন সে ওই সেন্টারে কাচ ভেঙে ঢুকে এভাবে জলে লাফ দিল তা পরিস্কার নয়। তবে এই ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…