ব়্যাকুন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
শহরে তখন চরম ব্যস্ততা। ব্যস্ত শহরের রাস্তা ধরে ছুটছে প্রচুর গাড়ি। কিন্তু তারা আচমকাই বিভিন্ন জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। কারণ ট্রাফিক সিগনালই কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই অবস্থায় শহরের বড় অংশ জুড়ে যানজট তৈরি হয়। আবার বিভিন্ন অফিস বা আবাসনে লিফটে থাকা মানুষজন বুঝতেই পারলেননা কেন তাঁদের লিফটটা মাঝপথে বন্ধ হয়ে গেল।
কেন তাঁরা আটকা পড়লেন তার ভিতর। এছাড়া অফিস থেকে বাড়ি, দোকানপাট, শপিং মল এবং আরও নানা জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল শহরের সিংহভাগ। হাজার হাজার মানুষও তার সঙ্গে অন্ধকারে ডুবে গেলেন।
কানাডার সবচেয়ে বড় শহর হল টরেন্টো। ব্যস্ত ও গুরুত্বপূর্ণ শহর। সে শহরে লোডশেডিং মানে তো হইচই পড়বেই। হলও তাই। দ্রুত প্রশাসন ও বিদ্যুৎ দফতরের আধিকারিক থেকে কর্মী সকলে নেমে পড়েন কি হয়েছে জানতে।
আর তা জানতে গিয়ে তাঁরা যা দেখলেন তা দেখে সকলের মাথায় হাত। জানা যায় বিদ্যুৎ বণ্টনের মূল কেন্দ্রের গুরুত্বপূর্ণ তার ও যন্ত্রকে অকেজো করে দিয়েছে কোনও মানুষ নয়, একটি প্রাণি।
ব়্যাকুনের কাণ্ড এটা। একটি ব়্যাকুন কোনওভাবে ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। তারপর এই কাণ্ড ঘটায়। বিষয়টি জানার পর দ্রুত তা মেরামতির কাজ শুরু হয়। ২ ঘণ্টা পর শহরে ফের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। হাঁফ ছেড়ে বাঁচেন শহরবাসী।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…