World

২০০ বছর আগে হারানো জাহাজ ফিরে এল সমুদ্রতীরে

সমুদ্রের ধারে বালুকাবেলা। বালুকাবেলার গায়ে সমুদ্রের অগভীর স্থানে ভাসছিল সে। আপাতত দেখতে আসা মানুষকে একটি কাজ থেকে রোখাই প্রশাসনের সবচেয়ে বড় মাথাব্যথা।

সমুদ্র নাকি কিছু নেয় না। কখনও না কখনও ফিরিয়ে দেয়। এমন এক প্রবাদ রয়েছে। সেটাই বোধহয় আরও একবার সত্যি হল। কাঠটা ঠিক কিসের তা এখনও বোঝা যাচ্ছেনা। ওক হতে পারে, আবার বিচও হতে পারে। আবার অন্যকোনও শক্ত কাঠের তৈরিও হতে পারে। তবে জাহাজটি যে অতিকায় ছিল তা বিশেষজ্ঞেরা তার ভাসমান চেহারা দেখেই বুঝতে পেরেছেন।

জাহাজটি যে পুরো ফেরেনি তাও তাঁদের কাছে পরিস্কার। তাঁদের দেখে যা মনে হচ্ছে তাতে জাহাজটি ২ টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। তারই একটা অতিকায় অংশ এখানে ভেসে এসেছে।

আপাতত ভাসমান ওই জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের একদম ধারেই ভাসছে। তাকে সন্তর্পণে তোলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও সমস্যা হল এই জাহাজ ভেসে আসার খবর পেয়ে অনেকেই ছুটে আসছেন জাহাজ দেখতে। তাঁরা যেন জলে নেমে জাহাজের কোনও অংশ ভেঙে না নিয়ে যেতে পারেন সেদিকে নজর রাখছে প্রশাসন।

বিশেষজ্ঞেরা মনে করছেন, এ জাহাজ জলে ডুবেছিল ২০০ বছরেরও আগে। তার চেহারা দেখে মোটামুটি তেমনই ধারনা তাঁদের। তবে আরও ভাল করে পরীক্ষা করতে পারলে বয়সটা পরিস্কার করে বোঝা যাবে।

জাহাজের ভাসমান ধ্বংসাবশেষ, ইউটিউব স্ক্রিনগ্র্যাব – @Newfoundlander.Corey.Purchase

একটুও অংশ না ভেঙে ওই জাহাজের অংশকে জল থেকে তুলে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। কানাডার নিউফাউন্ডল্যান্ডের কেপ রে-র জলে ভাসছে ওই জাহাজ। বিশেষজ্ঞেরা মনে করছেন এ জাহাজ ইউরোপের কোনও দেশ থেকে রওনা দিয়েছিল।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026