World

গোরিলাদের আর গোরিলা থাকতে দিচ্ছেনা পর্যটকেরা, মানা করলেও শুনছে না

চিড়িয়াখানায় আসা পর্যটকেরা গোরিলাদের আর গোরিলা থাকতে দিচ্ছেনা। এটা মেনে নিতে পারছেনা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বারবার মানাও করা হচ্ছে।

চিড়িয়াখানায় পশুপাখি দেখতে হাজির হন অনেক পর্যটক। এভাবেই নানা পশুপাখি দেখতে দেখতে তাঁরা এসে পৌঁছচ্ছেন গোরিলাদের ঘেরাটোপের সামনে। সেখানে গোরিলারা খোলাই ঘোরে তাদের জন্য নির্ধারিত জায়গায়। তারা জালের ওপাশে হলেও পর্যটকদের কাছে এসে পৌঁছয়। আর সেখানেই গণ্ডগোল।

পর্যটকেরা মোবাইলে যেসব ছবি তুলছেন তা গোরিলাদের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। গোরিলারাও জেনে গেছে মোবাইলে তাদেরই ছবি দেখা যায়। অন্য ছবিও দেখা যায়।

সেই ছবি দেখতে গোরিলারাও হাজির হচ্ছে খাঁচার সামনে। পর্যটকেরাও চুটিয়ে মোবাইল থেকে তাদের ছবি দেখাচ্ছেন। এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞদের দাবি, মোবাইলে ছবি দেখতে দেখতে এমন কিছু ছবিও গোরিলারা দেখে ফেলতে পারে যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। যিনি দেখাচ্ছেন তাঁর মাথায় না এলেও গোরিলাটির মনের ওপর ওই ছবি প্রভাব ফেলতে পারে। যা তাদের ব্যবহার বা দিনযাপনেও প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞেরা চাইছেন গোরিলারা প্রকৃতির বুকে তাদের মতন করে থাকুক। তাদেরকে তাদের মত করে থাকতে দেওয়া উচিত। মোবাইলের ছবি তাদের জন্য নয়। তাই তা দেখিয়ে তাদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পথ খুলে দেওয়া অনুচিত।

মোবাইলে যাতে গোরিলাদের ছবি না দেখান টরেন্টোর ওই চিড়িয়াখানায় আসা পর্যটকেরা তারজন্য গোরিলাদের ঘেরা জায়গার পাশে নোটিসও টাঙিয়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কিন্তু এখনও অনেক পর্যটক তা মেনে চলছেন না। এদিকে গোরিলাদের ভাবগতিক ও মানসিক অবস্থার দিকে কড়া নজর রাখছেন বিশেষজ্ঞেরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026