বরফে ঢাকা আমেরিকা-কানাডা সীমান্ত, ছবি - আইএএনএস
তুষারপাত হচ্ছে অনবরত। এতটাই কঠিন পরিস্থিতি যে চারধার ঝাপসা। প্রায় কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যে ঠান্ডা বলে বোঝানোর নয়। হাড় হিম করা ঠান্ডা কোনও পোশাকে বাঁধ মানছে না। এমনই এক ভয়ংকর আবহাওয়ায় ঘেরা পরিবেশে বরফের মধ্যে থেকে উদ্ধার হল ৪ ভারতীয়ের দেহ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁরা একই পরিবারের। বাবা, মা ও ২ সন্তানের এমনই এক মর্মান্তিক মৃত্যু হল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে।
কানাডার দিক থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। পুলিশ মনে করছে তাঁরা সীমান্ত পার করতে গিয়ে ঠান্ডার কবলে পড়েন। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সীমান্ত পার করে ঢুকতে গিয়ে এই পরিস্থিতির শিকার হতে হয় তাঁদের। যদিও সব দাবিই তদন্ত সাপেক্ষ।
ওই অতিপ্রতিকূল আবহাওয়ায় আরও বেশ কয়েকজন ভারতীয়ের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরাও সীমান্ত ধরেই হাঁটছিলেন। এঁদের দাবি তাঁদের সঙ্গেই আরও ৪ জন ছিলেন। কিন্তু তাঁরা দলছুট হয়ে যান।
মনে করা হচ্ছে মৃত ৪ জন এঁদের সঙ্গেই হাঁটছিলেন। এঁদের দাবি তাঁরা প্রতিকূল আবহাওয়ায় কিছু ঠাওর করতে পারছিলেননা। হাঁটছিলেন এই ভেবে যদি কারও নজরে পড়েন। কেউ তাঁদের উদ্ধার করে।
মৃত ৪ জন যে ভারত থেকেই কানাডা গিয়েছিলেন তা নিশ্চিত করা হয়েছে। তবে তাঁরা যদি সীমানা পার করে মার্কিন মুলুকে ঢোকার চেষ্টা করেই থাকেন তাহলে তা কেন করছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…