World

৪৩ বছর পর পাঠাগারে ফেরত এল ইস্যু হওয়া বই

এও যে হতে পারে এমনটা পাঠাগারের কেউ ভাবতেও পারেননি। ৪৩ বছর পর একটি পাঠাগার থেকে এক পাঠককে ইস্যু করা বই ফেরত এল সেই পাঠাগারে।

বইটি যে ইস্যু হয়েছিল ওই পাঠাগার থেকে তা ভুলেই গিয়েছিলেন পাঠাগার কর্তৃপক্ষ। ৪৩ বছর আগের কথা। সেই ১৯৭৮ সালে একটি ছোটদের কবিতার বই ইস্যু করা হয়েছিল পাঠককে।

পাঠাগারের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বই আবার ফেরত দিতে হয় পাঠাগারে। তার চেয়ে বেশিদিন রাখতে হলে দিন পিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।

অনেকে বেশিদিন রাখেন বই। সেই অতিরিক্ত দিন হয় খুব বেশি হলে কয়েক মাস। তা বলে ৪৩ বছর! পাঠাগারের কেউ ভাবতেও পারেননি সেই বই আবার ফেরত আসতেও পারে। ১৯৭৮ সালে ইস্যু হওয়া বই ফেরত এল ২০২১ সালে।

ডেনিস লি নামে এক কবির লেখা ছোটদের কবিতার বইটি কানাডার টরেন্টো পাবলিক লাইব্রেরি থেকে ইস্যু করা হয়েছিল। সেটি অবশেষে ফেরত এল ২০২১ সালের সেপ্টেম্বরে।

তাহলে কি যিনি নিয়েছিলেন তাঁকে একটা বিশাল অঙ্কের জরিমানা গুনতে হল? লাইব্রেরি কর্তৃপক্ষ জানাচ্ছে ওই ব্যক্তিকে কানাকড়িও জরিমানা গুনতে হয়নি। কারণ লাইব্রেরির পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল যে যাঁরা অনেক আগে কোনও ছোটদের বই নিয়েছিলেন কিন্তু ফেরত দেননি তাঁরা যদি সেই বই ফেরত দেন তাহলে তাঁদের আর জরিমানা গুনতে হবে না।

সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়েই বইটি ওই ব্যক্তি ফেরত দিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরিমানা নিয়ে ভাবছে না। বরং বইটি যে এতকাল পর ফেরত এল এতেই তারা দারুণ খুশি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026