World

বাঁশ দেওয়ার উপায় নেই, তাই পান্ডা ফেরত

প্রত্যেকদিন বাঁশ লাগে। কিন্তু অত বাঁশ কোথায়? আনারও উপায় নেই। অগত্যা পদক্ষেপ করল চিড়িয়াখানা।

অটোয়া : বাঁশ দেওয়ার উপায় নেই। অনেক চেষ্টা করেও হচ্ছেনা। তাই যেখানে বাঁশ যথেষ্ট সেই চিনেই ফেরত পাঠানোর রাস্তায় হাঁটল কানাডা। আসলে চিন থেকে ২টি জায়ান্ট পান্ডা আনা হয়েছিল কানাডার ক্যালগারি চিড়িয়াখানায়। সেখানে বহাল তবিয়তেই ছিল তারা। পান্ডাদের পছন্দের খাবার বাঁশের যোগানও ছিল যথেষ্ট। কারণ কানাডার ওই চিড়িয়াখানায় প্রয়োজনীয় বাঁশ আসত চিন থেকে। চিন থেকে আসত টরেন্টোতে। তারপর টরেন্টো থেকে বিমানে পৌঁছত ক্যালগারি চিড়িয়াখানা।

২ জায়ান্ট পান্ডা ‘ইর শান’ ও ‘দা মাও’ নিজেদের পছন্দের খাবার কচি কচি বাঁশ পেয়ে মহানন্দে দিন কাটাচ্ছিল। সব ঠিকঠাক চলছিল। কিন্তু বাধ সাধল করোনা। বন্ধ হয়ে গেল বিমান যোগাযোগ। চিন থেকে টরেন্টোর বিমান বন্ধ। ফলে বাঁশ আসছে না চিন থেকে। আবার কানাডাতে অত বাঁশ হয়না। বাঁশের জন্য চিনই ভরসা। কিন্তু সেখান থেকেও বাঁশ আনার উপায় নেই। ফলে পান্ডাদের বাঁচানোই দায় হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে পান্ডা ২টিকে বাঁচাতে অবশেষে সেগুলিকে চিনেই ফেরত পাঠাল কানাডার ক্যালগারি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অন্তত সেখানে খাবারের অফুরন্ত যোগান তো পাবে পান্ডারা। ২০১৩ সালে ওই ২ পান্ডাকে চিন থেকে কানাডায় নিয়ে যাওয়া হয়। শর্ত ছিল কানাডা ১০ বছর ওই ২টিকে তাদের কাছে রাখবে। তাদের যত্নআত্তি কানাডার দায়িত্ব। বিনিময়ে তারা পান্ডাগুলিকে নিয়ে গবেষণা করবে। কিন্তু চুক্তিমত সময়সীমা শেষ হওয়ার আগেই চিনে ফিরল ২ পান্ডা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026