World

মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ

একটি বিমানে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। তবে ছোট বিমান। ফলে বেশি যাত্রী ছিলেননা। অন্য একটি ছোট বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেননা। এই ২টি বিমানের সংঘর্ষ হয় মাঝ আকাশে। কানাডার রাজধানী অটোয়ার কাছে একটি মাঠের ওপর ভেঙে পড়ে শুধু পাইলট থাকা বিমানটি। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়।

অন্য বিমানটি যাত্রী নিয়ে অবশ্য নির্বিঘ্নেই অটোয়া বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের পাইলট জানিয়েছেন, তাঁর বিমানের নিচের দিকে ধাক্কা মেরে অন্য বিমানটি ভেঙে পড়ে। তাতে তাঁর বিমানের ল্যান্ডিং গিয়ারের ক্ষতি হয়। তবে তাতে অবতরণে সমস্যা হয়নি। কেন এভাবে মাঝ আকাশে ২টি বিমান সংঘর্ষের শিকার হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026