Health

অকাল মৃত্যু এড়াতে দিনের ১১ মিনিটই যথেষ্ট, হদিশ দিলেন গবেষকেরা

অনেকেই অকাল মৃত্যুর শিকার হন। এমন প্রায়ই শোনা যায় কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা। তা এড়ানো যেতে পারে। এজন্য দিনে ১১টি মিনিট যথেষ্ট।

মানুষ এখন ব্যস্ত। কর্মব্যস্ততার ফাঁকে সময় বার করাটাই এখন চ্যালেঞ্জ। পরিবারের জন্য সময়, নিজের জন্য সময়, এমনকি শরীরচর্চার জন্য সময় বার করতেও হিমসিম খাচ্ছেন অনেকে।

সময় এখন বড়ই দামি। তবে তার মধ্যে থেকে ১১ মিনিট বার করতে পারলে অকাল মৃত্যুকে দূরে রাখা সম্ভব বলে মনে করছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

এটা বলা হয় যে শরীর সুস্থ রাখতে শরীরচর্চার প্রয়োজন। সেই শরীরচর্চা হাঁটাও হতে পারে, নাচাও হতে পারে, টেনিস খেলাও হতে পারে, সাঁতারও হতে পারে। এগুলির জন্য জিমে যেতে হয়না।

দিনের যে কোনও সময় এটি করা সম্ভব। বিশেষত হাঁটা তো যখন তখন করা যেতে পারে। আচমকা হার্ট অ্যাটাক বা মারণ হৃদরোগ এড়াতে বলা হয় সপ্তাহে একজন মানুষের ১৫০ মিনিট শরীরচর্চা করা উচিত।

তার মানে দাঁড়াচ্ছে দিনে প্রায় ২২ মিনিট শরীরচর্চা বা কায়িক পরিশ্রম করা। কিন্তু সেই সময়টাও অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, অতটা সময় দেওয়া যদি নাও সম্ভব হয় তাহলে দিনে অন্তত ১১ মিনিট দিলেই হবে।

অর্থাৎ সপ্তাহে ৭৭ মিনিট দিতে হবে। যা দেওয়াটা অতি ব্যস্ত মানুষের পক্ষেও সম্ভব। অন্তত নিজের আগাম মৃত্যু সম্ভাবনা এড়ানোর জন্যও সম্ভব। এই ১১ মিনিটে কিছু না পারলে হনহন করে হাঁটার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। তাতেই এড়ানো যাবে অকাল মৃত্যুর সম্ভাবনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026