World

২ হাজার বোমার ওপর স্কুলে নিশ্চিন্তে চলছিল ক্লাস, বাগানই করল পর্দা ফাঁস

আর পাঁচটা স্কুলের মতই একটি স্কুল। কিন্তু সে স্কুল দাঁড়িয়েছিল ২ হাজার বোমার ওপর। তাও যে সে বোমা নয়। একেবারে যুদ্ধ করা যায় এমন বোমা।

বিশাল স্কুলটিতে নিয়মিত ক্লাস হয়ে আসছে। পড়ুয়ারা নিয়ম মেনে স্কুলে আসে যায়। সবই চলছিল আর পাঁচটা স্কুলের মতই। কিন্তু কারও জানা ছিলনা গোটা স্কুলটা দাঁড়িয়ে আছে আগুনের গোলার ওপর। কোনওভাবে তা ফেটে বার হওয়ার অপেক্ষা।

পুরো স্কুল চত্বরটাই দাঁড়িয়ে ছিল ২ হাজারের ওপর ভয়ংকর সব বিস্ফোরকের ওপর। যার মধ্যে অধিকাংশই অতিশক্তিশালী গ্রেনেড। ২ হাজার ৩৩টি এমন গ্রেনেডই পাওয়া গিয়েছে মাটির তলা থেকে। এছাড়া ১৮টি ফিউজ সেল এবং কয়েকটি বুলেট উদ্ধার হয়েছে।

এখনও কি মাটির তলায় আরও কিছু রয়ে গেছে? নিশ্চিত নন কেউই। তাই খতিয়ে দেখা চলছে। কিন্তু স্কুলটি যে নিশ্চিন্তে এত পড়ুয়া নিয়ে ২ হাজারের ওপর গ্রেনেডের ওপর চলছিল তা জানা গেল কীভাবে?

স্কুলের বাগানই এই কৃতিত্বের দাবিদার। স্কুলটির সৌন্দর্যায়নের জন্য যে বাগানটি রয়েছে তাকে আরও বড় করার কাজ চলছিল। তখনই মাটিতে হাত পরে। মাটি খোঁড়া হয়।

আর মাটি খুঁড়তেই তার তলায় এই হাজার হাজার গ্রেনেডের দেখা মেলে। যা ফাটলে ওই স্কুল কেন গোটা তল্লাট উড়ে যেত নিমেষে।

কিন্তু এখানেই শেষ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের ধারনা ওই এলাকায় আরও অনেক এমন বিস্ফোরক মাটির তলায় লুকিয়ে আছে।

১৯৬৫ সাল থেকে ১৯৭৩ সালের মধ্যে কম্বোডিয়ায় ২ লক্ষ ৩০ হাজারের ওপর বোমাবর্ষণ করে আমেরিকা। অজস্র ল্যান্ডমাইন পোঁতা রয়েছে কম্বোডিয়ার মাটির তলায়। এজন্য কম্বোডিয়ার অন্তর্কলহের অবদান কম নয়।

সব মিলিয়ে কম্বোডিয়ায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাটির তলায় লুকিয়ে আছে অগুন্তি বিস্ফোরক। কম্বোডিয়ার কারাটি প্রদেশ তেমনই এক জায়গা। সেখানেই কুইন কোসামাক হাইস্কুলের মাটির তলা থেকে উদ্ধার হয়েছে ২ হাজারের ওপর গ্রেনেড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026