World

প্রাক্তন স্ত্রীকে খুন করে ফেসবুক লাইভে আত্মহত্যা তরুণের

ফেসবুক ওয়ালে স্মার্টফোনের স্ক্রিনে আঙুলের আলতো ছোঁয়ায় ওঠানামা করতে অভ্যস্ত অনেকেই। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই অভ্যাসবশত সেই কাজে লেগে পড়েন ফেসবুক আসক্ত প্রজন্মের একাংশ। ফেসবুক পেজ স্ক্রোল করতে করতে হঠাৎ থমকে যায় তাঁদের আঙুলের গতি। বিস্ফারিত দুটো চোখ আটকে যায় একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ ব্রিজের ওপর থেকে লাফ মারল নদীতে। এখানেই ভিডিওর সমাপ্তি।

কয়েক সেকেন্ডের সেই ভিডিও নিমেষে তোলপাড় ফেলে দেয় কম্বোডিয়ায়। অন্যান্য দেশে সোশ্যাল মিডিয়ায় লাইভ আত্মহত্যার ঘটনা আকছার ঘটলেও এমন ঘটনা এই প্রথম ঘটল কম্বোডিয়ায়। এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। জানা যায়, জলে ঝাঁপ দেওয়া তরুণের নাম রা চে রথ। বছর ২১-এর তরুণ গত বৃহস্পতিবার স্কুলে ঢুকে তার প্রাক্তন স্ত্রীকে প্রথমে খুন করে। তারপর স্ত্রীর স্কুলের অনতিদূরে সুবাসা সেতুর ওপর থেকে মেকং নদীতে ঝাঁপ দেয়।

এমন কাণ্ড ঘটানোর সময় পুরো দৃশ্যটা নিজের ফোনে লাইভ রেকর্ড করে ওই তরুণ। যা পরে ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিষয়টি নজরে আসার পর শুক্রবার সেই ভিডিও সরিয়ে নেয় ফেসবুক। মেকং নদী থেকে তরুণের দেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঠিক কী কারণে প্রাক্তন স্ত্রীকে খুন করে রথ আত্মঘাতী হল তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026