জেল, প্রতীকী ছবি
পিতা শব্দের কলঙ্ক। তাই সাজাটাও অস্বাভাবিক। বাস্তবে সাজা পূরণের কোনও সম্ভাবনা না থাকলেও, সাজার একটা প্রতীকী বার্তা রয়েছে। আর সেটাই হয়তো সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায়। বছর ৪১-এর এক ব্যক্তির বিরুদ্ধে তার মেয়ে অভিযোগ করে যে বাবার হাতে টানা ৪ বছর ধরে ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। অগত্যা এই যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে বাড়ি থেকে পালিয়ে বাঁচে সে।
এখন ওই তরুণীর বয়স ২৩ বছর। তার অভিযোগ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তাকে বাবার হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে। সপ্তাহে ৩ বার করে তো বটেই। আর এই দীর্ঘসময়ে সে তার বাবার চোখে-মুখে কোনও অনুতাপ দেখেনি। যা আদালতে সাজা ঘোষণার পরও দেখা যায়নি। বিচারক পরিস্কার জানান, এই ঘটনা সমাজের পক্ষে ভয়ংকর। তাই অভিযুক্তকে দৃষ্টান্তমূলক সাজা দিতে তাকে দেড় হাজার বছরের কারাবাসের নির্দেশ দেন তিনি। যার একটাই অর্থ দাঁড়ায়। ওই ব্যক্তি যতদিন বাঁচবে, তাকে গারদের পিছনেই কাটাতে হবে।
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…