SciTech

যুগান্তকারী ক্যামেরা আবিষ্কার, ব্যবহারে জানা যাবে বহু অজানা তথ্য

মহাকাশ গবেষণা থেকে শুরু করে নানা হাইপ্রোফাইল প্রয়োজনে এই অতিমাত্রার শক্তিশালী ক্যামেরা কাজে লাগবে। যা হয়তো যুগান্ত তৈরি করতে পারবে।

ক্যামেরা ১ সেকেন্ডে একাধিক ফ্রেম নিতে প্রস্তুত হয়েছিল অনেক আগেই। কিন্তু তার সংখ্যা এমন আজব অঙ্কে পৌঁছতে পারে তা কেউ বোধহয় ভাবতেও পারেননি। বিজ্ঞানের পক্ষে অসম্ভব যে কিছুই নয় তা ফের একবার প্রমাণ হল।

এমন এক ক্যামেরা তৈরি করলেন গবেষকেরা যা মাত্র ১ সেকেন্ডে ১ লক্ষ কোটি ফ্রেম ছবি তুলতে পারে। আলট্রা ফাস্ট এই ক্যামেরা এখনও বাজারে আসেনি বা তার কোনও ব্যবহারিক প্রয়োগ শুরু হয়নি।

এমন ক্যামেরা বাজারে এনে বড় একটা এখনই লাভ হয়তো নেই। কিন্তু মহাকাশ গবেষণা থেকে শুরু করে নানা হাইপ্রোফাইল প্রয়োজনে এই অতিমাত্রার শক্তিশালী ক্যামেরা কাজে লাগবে। যা হয়তো যুগান্ত তৈরি করতে পারবে।

এই ক্যামেরা নিউরনের মাধ্যমে চলাচল করা সিগনালেরও ছবি তুলতে পারবে। এছাড়া জলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া শকওয়েভের মত অতি সাময়িক জিনিসের ছবিও তুলে রাখতে পারবে বিজ্ঞানীদের এই আবিষ্কার।

আগেই এমন ক্যামেরা জন্ম নিয়েছে যা আলোর যাওয়াকে ধীরগতিতে তুলতে সক্ষম। সেই গবেষণার ওপর ভিত্তি করেই এই আলট্রা ফাস্ট ক্যামেরা তৈরি করে ফেললেন গবেষকেরা।

স্ফটিকের মধ্যে দিয়ে লেজার রশ্মির গমনাগমনও তুলতে সক্ষম নতুন ক্যামেরা। এবার এর ব্যবহারিক প্রয়োগ শুরু হলে তা অনেক অজানা তথ্যকে নির্ভুলভাবে জানতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026