World

জন্ম নিল পৃথিবী থেকে হারিয়ে যেতে বসা প্রাণি

সারাদিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বহু মানবশিশুর জন্ম হচ্ছে, তেমনই হচ্ছে নানা প্রাণিরও। তার মধ্যেও এ শিশুর জন্ম সকলকে আনন্দ দিল। আশা জাগাল।

পৃথিবীর বুকে মানবশিশুর জন্ম থেমে নেই। থেমে নেই অন্য প্রাণিদের শিশুর জন্মও। অতি ক্ষুদ্র থেকে অতিকায় সব ধরনের প্রাণিই তার পরবর্তী প্রজন্মের জন্ম দিয়ে চলেছে। পরম্পরা ধরে রাখছে। তাদের অস্তিত্ব ধরে রাখছে।

কিন্তু এর মধ্যেও এমন কয়েকটি প্রাণি রয়েছে যারা অস্তিত্বের সংকটে ভুগছে। তাদের জন্য আলাদা তালিকা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই তালিকায় যে কটি অতি বিরল প্রাণির নাম রয়েছে তার মধ্যে একটি প্রাণির এক সন্তানের জন্ম তাই সকলকে খুশি করেছে। মা ও সদ্যোজাত শাবকের ছবি বিশ্বজুড়ে খবরে পরিণত হয়েছে। তারা কি করছে তার ছবি তুলে ধরেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সান দিয়েগো চিড়িয়াখানা ঘোষণা করেছে তাদের চিড়িয়াখানায় একটি বেয়ার্ডস টাপির-এর জন্ম হয়েছে। তার জন্মের পর সে দিব্যি আছে। খাওয়াদাওয়া করছে। মা লুনা তাকে নজরের বাইরে যেতে দিচ্ছেনা।

এদিকে জন্মের পর তার কৌতূহলের শেষ নেই। সব কিছু চেখে, শুঁকে দেখছে গায়ে ডোরাকাটা ছোট্টটি। এলিফ্যান্ট ওডিসি নামে চিড়িয়াখানার একটি অংশে টাপিরটির জন্ম হয়েছে। গত ৩ জুন জন্ম হওয়ার পর তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে আমজনতার দেখার জন্য তাকে সামনে আনা হয়েছে।

বেয়ার্ডস টাপির এমন প্রাণি যা কার্যত পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। মেক্সিকো ও মধ্য আমেরিকায় এই ধরনের টাপির দেখা যায়।

যথেচ্ছ শিকার হয়েছে এই প্রাণিদের। এছাড়াও ক্রমশ খামার বেড়ে চলা এদের সংখ্যাকে তলানিতে এনে ফেলেছে। তাই এখন এর একটি শিশুর জন্মেই আনন্দে আটখানা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026