World

হাতের বাক্স দেখে হুলস্থূল, সতর্কবার্তা গেল সকলের কাছে

এমন কিছু দয়া করে নিয়ে হাজির হবেন না। একটি বাক্স নিয়ে এক ব্যক্তি হাজির হওয়ার পর সকলকে অনুরোধ করল প্রশাসন।

পুলিশের সদর দফতর। সেখানে যে খোলা অংশ রয়েছে সেখানেই এক ব্যক্তি একটি বাক্স নিয়ে হাজির হয়েছিলেন। তাঁর দাবি ছিল তিনি সেটি তাঁর গ্যারাজ থেকে পেয়েছেন। গ্যারাজের এক কোণায় তা পড়েছিল। তিনি সেটি খুলে দেখেন।

দেখার পর তিনি সেই বাক্স সমেত হাজির হন পুলিশের কাছে। পুলিশ সেই বাক্স খুলে দেখে তারমধ্যে ৩টি গ্রেনেড রয়েছে।

ওই ব্যক্তি পুলিশকে জানান, তিনি মনে করেছিলেন গ্রেনেডগুলি নিষ্ক্রিয়। কিন্তু পুলিশকে জানানো উচিত বলে তিনি তা নিয়ে পুলিশের সদর দফতরে হাজির হয়েছেন।

পুলিশ দ্রুত বম্ব স্কোয়াডকে খবর দেয়। বম্ব স্কোয়াডের সদস্যরা এসে গ্রেনেডগুলি পরীক্ষা করার পর জানান সেগুলি অত্যন্ত সক্রিয়। ফাটতেই পারে। বম্ব স্কোয়াডের সদস্যরা সেগুলি নষ্ট করে দেন।

ওই ব্যক্তির গ্যারাজে ৩টি তাজা গ্রেনেড এল কোথা থেকে তা এখনও পরিস্কার নয়। ওই ব্যক্তিও পুলিশকে এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

যদিও তাঁরই গ্যারাজে ৩টি তাজা গ্রেনেড কেউ রেখে দিয়ে গেল অথচ তিনিই জানেন না এটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি সকলকে একটি অনুরোধ করেছে। বিস্ফোরক জাতীয় কিছু কেউ কোথাও দেখলে তিনি যেন তাতে হাত না দেন সেই অনুরোধ করেছে তারা। এভাবে সেসব নিয়ে পুলিশের কাছে হাজির হতে মানা করা হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026