World

বর্ষবরণের আগে রক্তাক্ত ক্যালিফোর্নিয়া, মৃত ২

নববর্ষের আগে বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত মার্কিন মুলুক। হামলার জেরে হত ২, আহত ১। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে জানা গেছে।

গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টো ২৫ মিনিট নাগাদ এক বন্দুকবাজ আচমকা ঢুকে পড়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচের একটি বাণিজ্যিক কেন্দ্রের দোতলায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিতরে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। প্রাণভয়ে তখন ছোটাছুটি শুরু করে দিয়েছেন ভিতরে উপস্থিত মানুষজন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। তারা চারদিক থেকে ঘিরে ফেলে পুরো বিল্ডিংটিকে। পরে বন্দুকবাজের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ গুলি না চালানোয় হামলাবাজ আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তাদের প্রাথমিক ধারণা, কাজের জায়গায় ঝামেলার সূত্রে মৃত বন্দুকবাজ এহেন হঠকারী কাজ করে থাকতে পারে। তবে বর্ষবরণের আগে এই হামলার পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026