World

সমুদ্রের ঢেউ থেকে ঠিকরে বেরোচ্ছে নীল আলো, ভেল্কি দেখতে ভিড়

রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউয়ের সাদা ফেনা নজরে আসে। কিন্তু সেই ঢেউতে আলো জ্বলতে কেউ দেখেছেন কি? এমনই এক আজব ঘটনার সাক্ষী হলেন অনেকে।

সন্ধে নামার পরও অনেকেই সমুদ্রের ধারে ঘুরতে পছন্দ করেন। অন্ধকারে সমুদ্রের দিকে তাকালে ঢেউয়ের আছড়ে পড়ার সময় যে সাদা ফেনা তৈরি হয় তা নজরেও আসে। আর কানে বাজে সমুদ্রের সেই একটানা শব্দ। রাত চাঁদনি হলে তো কথাই নেই। আরও মোহময় হয়ে ওঠে সমুদ্র।

এমন দৃশ্য দেখে অনেকেই অভ্যস্ত। কিন্তু ঢেউ যদি হঠাৎ ঝলমলে আলোয় জ্বলে ওঠে তাহলে তো অবাক হওয়ারই কথা। অনেকেই সেটা হলেনও। অবাক হয়ে চেয়ে দেখলেন সামনে সমুদ্রের ঢেউ জ্বলছে আলোকছটায়।

একটা করে ঢেউ আছড়ে পড়ছে আর উজ্জ্বল নীল আলোয় ভরে যাচ্ছে ঢেউয়ের জল। এ কি দৃশ্য! যাঁদের নজরে এল তাঁরা সকলেই অবাক চোখে চেয়ে রইলেন সেদিকে।

এমনটাও সম্ভব! সমুদ্রের ঢেউ থেকে আলো ঠিকরে বার হচ্ছে। খবর পেয়ে অনেকেই ছুটে এলেন এ দৃশ্য চর্মচক্ষে দেখতে। পর্যটকেরা অনেকে আবার অনেক বেশি অর্থ দিয়ে নৌকা ভাড়া করলেন সমুদ্রে ভেসে এ দৃশ্য প্রত্যক্ষ করার জন্য।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একাধিক সমুদ্রসৈকতে। কেন এই অবাক কাণ্ড ঘটল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটা এক ধরনের শৈবালের কারণে হয়েছে। এই অ্যালগিগুলি সমুদ্রের ধারের কাছে সচরাচর আসেনা। কিন্তু এক্ষেত্রে এসে পড়ায় এমনটা হয়েছে।

শৈবালের কারণে এই নীল আলোর ছটা ঠিকরে বার হয়েছে সমুদ্রের ঢেউ থেকে। এই অ্যালগিগুলি প্রাকৃতিক ভাবেই উজ্জ্বল আলো হয়ে ঝলমল করতে থাকে। যা সমুদ্রের ঢেউয়ের জলে মিশে এমন এক চোখ ধাঁধানো আলোয় অবাক করেছে সকলকে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026