World

উত্তাল সমুদ্র ভাসিয়ে আনল আশ্চর্য বস্তু, জানতে পেরে পালালেন অনেকে

সমুদ্র কয়েকদিন ধরেই উত্তাল ছিল। ঢেউ আছড়ে পড়ছিল সমুদ্রসৈকতে। সেই উত্তাল ঢেউয়ের তালে যা ভেসে এল তার পরিচয় পেয়ে পালালেন মানুষজন।

সমুদ্রসৈকতের বালির ওপর কত কিছুই তো পড়ে থাকে। তার অনেকগুলিই পরিচিত, চেনা বস্তু। কিন্তু সেখানেই যদি কোনও অচেনা, অদেখা বস্তু এসে বালিতে আটকে থাকে তাহলে প্রাথমিকভাবে কৌতূহল বাড়ে। সেটাই হয়েছিল। কালো মত ধাতব বস্তুটি কি তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেননা কেউ।

তাই তার আশপাশে ঘুরে চেনার চেষ্টা চলছিল। বিশেষজ্ঞেরা সেটি পরীক্ষার পর কিন্তু যা বলেন তাতে সব কৌতূহল যায় উবে। সকলেই যে যেদিকে পারেন পালান।

খবর যায় বম্ব স্কোয়াডেও। আসলে ওটি একটি বোমা বলে জানান বিশেষজ্ঞেরা। তাও আবার হালফিলের কোনও বোমা নয়। সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। এতদিন হয়তো সমুদ্রেই ছিল। সমুদ্র উত্তাল হতে কোনওভাবে তা এসে বালিতে এসে ঠেকে।

এদিকে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞেরা সেটি পরীক্ষা করে আরও বড় সত্য সামনে আনেন। তাঁরা জানান এটি বোমা বটে, কিন্তু আবার বোমা নয়। অর্থাৎ এই বোমার ভিতর কোনও বিস্ফোরক নেই। মানে ফাটার ভয়ও নেই।

তাহলে এই যে বলা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! পরে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌসেনা এই বোমাগুলিকে অনুশীলনের জন্য ব্যবহার করত। যেহেতু এগুলি দিয়ে অনুশীলন হত তাই তাতে বিস্ফোরক থাকত না। ফাটার কোনও সম্ভাবনা রাখা হতনা।

ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্রসৈকতে এই বোমা ঘিরে কৌতূহল এবং প্রাথমিক আতঙ্ক চরমে উঠলেও পরে সবটা জানার পর সকলেই নিশ্চিন্ত হন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026