World

বাড়ির ছাদ ফুটো করে যেটা নেমে এল সেটা কনকন করছিল ঠান্ডায়

গৃহস্থের বাড়ির ছাদ ফুটো করে যে বস্তুটি নেমে এসেছিল তার গা ছিল ঠান্ডা। কীভাবে এ জিনিস এল তার কিনারা খুঁজে পাচ্ছেন না কেউ।

বাড়ির গিন্নি ঘরে ঢুকে দেখলেন চারিদিকে অনেক কিছু ছড়িয়ে আছে। কাচ ভাঙা। ছাদে একটা বিশাল ফুটোও হয়েছে। প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো চুরি করতে লুকিয়ে বাড়িতে ঢুকেছিল। কিন্তু মেঝের ওপর পড়ে থাকা একটি বস্তুতে নজর যেতেই সে ভুল ভেঙে যায়।

স্বামী স্ত্রী বুঝতে পারেন তাঁদের বাড়িতে কোনও চোর ডাকাত আসেনি। যেটা এসেছে সেটা পৃথিবীর নাও হতে পারে। মহাশূন্য থেকে তীব্র গতিতে নেমে এসে তাঁদের ছাদই ফুটো করে এসে নিচে পড়েছে সেটি। কি সেই বস্তু?

গৃহকর্তা জানাচ্ছেন সেটি একটি বিশাল চেহারার বরফের চাঁই। যা তাঁদের ছাদে ২৪ ইঞ্চি ব্যাসের একটি বিশাল ফুটো করে দিয়েছে। ছাদ ফুটো করে সেটি আছরে পড়ে মেঝেতে। তারপরেও বরফের সেই চাঁই ভেঙে টুকরো হয়ে যায়নি। বরং বেশ গোটাই ছিল।

ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে ঘটা এই ঘটনার পর যেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তা হল ওই বরফের চাঁই এল কোথা থেকে? মনে করা হচ্ছে মহাশূন্য থেকে সেটি ছুটে এসেছে। কিন্তু সেটাই বা কীভাবে সম্ভব তা বুঝে উঠতে পারছেন না কেউ।

এদিকে ছাদ ফুটো করে বাড়িতে আছড়ে পড়া এই বরফের খণ্ড নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি আলোড়ন ফেলেছে। সবচেয়ে বড় প্রশ্ন এল কোথা থেকে সেটি। যার সঠিক উত্তর এখনও মেলেনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026