World

নৌকায় বসে তিনি দেখলেন তাঁর বিছানার দামি চাদর ছিঁড়ছে অন্য চোর

তিনি নৌকায় করে ঘুরছিলেন। সঙ্গে ছিলেন অন্য বন্ধুরা। সেই সময় তিনি দেখতে পেলেন তাঁর শোওয়ার ঘরের বিছানার চাদর ছিঁড়ছে অন্য চোর।

ছুটির মেজাজটা ক্রমশ আনন্দে ভরে উঠছিল। সঙ্গে বন্ধুরা রয়েছেন। চারিদিকে জল আর জল। তাঁরা নৌকায় বসে আছেন। নৌকায় ভেসে নিজেদের মধ্যে একটা দারুণ সময় কাটাচ্ছেন। এমন সময় ওই ব্যক্তির মোবাইলটা বেজে উঠল।

কারও ফোন আসেনি। সতর্ক করার বিশেষ রিংটোন। কোনও নড়াচড়া হচ্ছে তাঁর বাড়ির বন্ধ ঘরে। সিসিটিভি ক্যামেরা ঘরে লাগানোই ছিল। তিনি ফোন মারফত সেই ক্যামেরার দিকে চোখ দিতেই তাঁর সব আনন্দ মুহুর্তে মুছে গেল।

বেশ বুঝলেন ঘরটা তছনছ করছে বাড়িতে লুকিয়ে ঢোকা এক অন্য চোর। সেটা তিনি দেখতেও পাচ্ছেন। কিন্তু এত দূর থেকে কিই বা করবেন!

ওই ব্যক্তি নৌকায় বসেই দেখলেন তাঁর বন্ধ ঘরে জানালা ভেঙে ঢুকে পড়েছে এক বিশাল ভাল্লুক। কালো ভাল্লুকটি তাঁর সারা ঘরে জঞ্জাল ছড়িয়েছে। তাঁর টিভি ভেঙে দিয়েছে। তারপর তাঁরই বিছানার লিনেনের দামি চাদর ছিঁড়ে কুটি কুটি করে দিল। এখানেই শেষ নয়। আরাম করে আবার সেই বিছানাতেই শুয়ে পড়ল সে।

এই দেখে ওই ব্যক্তি তাঁর বাড়ির কাছেই থাকা এক প্রপার্টি ম্যানেজার এবং বাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানান। তাঁরা জানালার কাছে এসে জোরে জোরে শব্দ করতে থাকেন।

সেই আওয়াজে কাঁচা ঘুম ভেঙে লাফিয়ে ওঠে কালো ভাল্লুকটি। তারপর ভয় পেয়ে যেখান দিয়ে লুকিয়ে ঢুকেছিল ঘরে, সেখান দিয়েই লাফ দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026