বিয়ে, প্রতীকী ছবি
বিয়ের আংটি সবসময়ই হৃদয়ের খুব কাছের হয়। অমূল্য হয়। সেটা শুধুই একটা আংটি হয়না, সারাজীবনের এক ভালবাসা, এক সুখ স্মৃতি হয়ে থেকে যায়।
মহিলাদের কাছে যার মূল্য আরও বেশি। তাঁর সেই বিয়ের আংটি তাঁর ৫ বছরের সৎ ছেলে কমোডে ফ্লাশ করে ফেলেছিল ভুল করে। বাথরুমে ফেলে আসা আংটিটি হাতে নিয়ে দেখতে গিয়ে সম্ভবত ওই বালকের হাত থেকে সেটি কমোডে পড়ে যায়।
বাবা মা বকতে পারেন সেই ভয়ে সে কাউকে কিছু না জানিয়ে সেটি ফ্লাশ করে দেয়। এমনই মনে করছেন পরিবারের লোকজন। আংটি হারানোর কষ্ট ক্রমে ভুলতেও শুরু করেছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের বাসিন্দা ইয়ানা।
এই ঘটনার পর কেটে গিয়েছিল ১ বছরেরও বেশি সময়। সেদিন পুরসভার সাফাইকর্মীরা নর্দমা সাফাইয়ের কাজ করছিলেন। তাঁরা সেই আংটিটি দেখতে পান পাঁক কাদার মধ্যে। সেটিকে উদ্ধার করেন তাঁরা।
তারপর সেটিকে ভাল করে ধুয়ে মুছে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওই আংটি যে তিনি আদৌ কোনওদিন ফেরত পাবেন তা কল্পনাও করতে পারেননি ওই মহিলা।
এভাবে আংটি খুঁজে দেওয়ার জন্য পুরসভার কর্মীদের ধন্যবাদ জানিয়েছে ওই পরিবার। যা কোনওদিন পাওয়ার আশা ছিলনা সেই আংটি যে ফের ফেরত এল তা দেখে আনন্দে আত্মহারা হয়ে যান ইয়ানা নামে ওই মহিলা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…