World

পুলিশে ফোন করে পালাল বাঁদর

চিড়িয়াখানা থেকে একটি ফোন আসে পুলিশের কাছে। আপৎকালীন ফোন নম্বরে ফোন। তাই পুলিশ দ্রুত ছোটে। কিন্তু চিড়িয়াখানায় গিয়ে জানতে পারে সেখান থেকে কেউ ফোন করেননি।

চিড়িয়াখানা থেকেই ফোনটা এসেছিল পুলিশের কাছে। এটা পুলিশ নিশ্চিত। কারণ যে নম্বর থেকে তাদের আপৎকালীন নম্বরে ফোন আসে সেটি চিড়িয়াখানার। যদিও ফোন ধরা হলেও কেউ ও প্রান্ত থেকে কিছু বলেনি। তবু আপৎকালীন নম্বর থেকে ফোন আসায় কোনও ঝুঁকি না নিয়ে পুলিশ দ্রুত হাজির হয় চিড়িয়াখানায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ পুলিশ দেখে কিছুটা অবাক হয়। তারা তো ফোন করেনি। তাহলে পুলিশ কেন? পুলিশও সকলকে জিজ্ঞেস করার পর নিশ্চিত হয় যে চিড়িয়াখানা থেকে কেউ ফোন করেননি। অথচ তাদের কাছে ফোন গেছে। পুলিশ আধিকারিকরা স্থির করেন তাঁরা এই রহস্যভেদ করেই থামবেন।

এই রহস্যভেদে নেমে পুলিশ অবশেষে যা জানতে পারে তাতে তাদের মাথায় হাত। চিড়িয়াখানাটির রক্ষণাবেক্ষণের জন্য গলফ কোর্টে যে ধরনের ছোট ছোট গাড়ি ব্যবহার হয় তেমনই ব্যবহার হয় ক্যালিফোর্নিয়ার সান লুই ওবিসপো কাউন্টি-র একটি চিড়িয়াখানায়। সেই গাড়িতেই রাখা ছিল চিড়িয়াখানার মোবাইল ফোনটি।

গাড়িটির কাছে কেউ না থাকায় সেটি দেখতে পেয়ে তুলে নিয়েছিল চিড়িয়াখানার একটি কাপুচিন বাঁদর। এই কাপুচিন বাঁদরদের স্বভাব হল কিছু হাতে পেলেই তা টিপে দেখা। সেটাই সে ওই মোবাইলটির সঙ্গেও করে।

তারপর সেটি যথাস্থানে রেখে পালিয়ে যায়। আর তাতেই ফোন চলে যায় সোজা পুলিশের কাছে। পুরো বিষয়টি জানার পর পুলিশ ফিরে যায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026