World

অদ্ভুত চিকিৎসায় সুস্থ হল মোরগের খোঁড়া পা

তাঁর খুব মোরগ লড়াইয়ের শখ। একদিন ওই মহিলার ২ পোষ্য মোরগের জোর লড়াই চলছিল। এমন সময়ে যুযুধান ২ মোরগের একটির পা ভয়ানক ভাবে জখম হয়।

মুরগি প্রাণিটির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকালীন। অনেক বাঙালি পাতে গরম ভাত বা রুটির সঙ্গে মুরগির মাংস পেলে আর কিছু চান না। কিন্তু সুদূর মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় মুরগি নিয়েই এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবেই।

ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার খুব মোরগ লড়াইয়ের শখ। একদিন ডার্কি স্মিথ নামে ওই মহিলার ২ পোষ্য মোরগের জোর লড়াই চলছিল। লড়াই উপভোগ করছিলেন ডার্কি। এমন সময়ে যুযুধান ২ মোরগের একটির পা ভয়ানক ভাবে জখম হয়।

লড়াই করতে গিয়ে চোট লাগে তার ঠোঁট এবং মাথাতেও। এক পোষ্যর এহেন অবস্থা দেখে ডার্কি বুঝেই উঠতে পারছিলেন না কী করে তাকে সুস্থ করে তোলা যায়।

মোরগকে সুস্থ করতে খোঁজখবর নেওয়া শুরু করেন তিনি। সেই সময় ডার্কি এক অস্ট্রেলিয়ান সংস্থার খোঁজ পান। যারা তাঁকে তার মোরগের পা সারানোর জন্য একটি বিশেষ ধরণের হুইলচেয়ার পাঠায়।

নিশ্চিত না হলেও, তখন ডার্কি সবরকম চেষ্টা করেই দেখতে চাইছিলেন যদি কোনওভাবে তার সাধের মোরগের পা ঠিক করা যায়। তাকে সুস্থ একটা জীবন ফেরত দেওয়া যায়। আর সেই হুইলচেয়ারই নাকি বদলে দেয় হাঁটতে না পারা মোরগটির জীবন।

সে ধীরে ধীরে ফিরে পায় তার পায়ের শক্তি। এখন মোরগটি কোনওরকম সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। মোরগের এই সুস্থতায় বেজায় খুশি ডার্কি স্মিথ।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026