World

ঘর সাজাতে বিনামূল্যে পাওয়া পুরনো সোফায় মিলল গুপ্তধনের সন্ধান

ঘর সাজাতে একটা সোফা কার্যত উপহার হিসাবে পেয়েছিলেন তিনি। সেই সোফায় বসে আরাম করতে গিয়ে পিঠে যা ঠেকল তা এককথায় গুপ্তধন।

অনেক কষ্টে একটা বাড়ির ব্যবস্থা করেছিলেন তিনি। তারপর হাতে আর টাকাকড়ি তেমন ছিলনা। ফলে ঘর সাজানোটা যতটা সম্ভব কম খরচে সারতে চাইছিলেন তিনি।

এদিকে যে বাড়িটি তিনি নেন, সেটি তার আগে যিনি থাকতেন তিনি ফাঁকা করলেও সোফাটি বিনামূল্যেই ওই মহিলাকে দিয়ে যান। সোফার খরচটা বেঁচে যাওয়ায় খুশিই হন ওই মহিলা। তারপর নতুন বাড়িতে বেশ আরাম করে সোফায় বসে আরাম করছিলেন তিনি। এমন সময় তাঁর পিঠে কিছু একটা ধাক্কা লাগে।

ভিকি ইউমোদু নামে ওই মহিলার সন্দেহ হয়। তিনি সোফায় থাকা কুশনটি খুলে ফেলেন। দেখার চেষ্টা করেন পিঠে কি খোঁচা দিচ্ছে।

কুশন খুলতে তার মধ্যে থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি খাম। যার ভিতর ছিল নোটের বান্ডিল। হতবাক হয়ে যান মহিলা। তিনি তাঁর ছেলেকে ডাকেন। দেখা যায় সব খাম মিলিয়ে ৩৬ হাজার ডলার রয়েছে! ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮ লক্ষ টাকা!

মহিলা দ্রুত খবর দেন যিনি তাঁকে সোফাটি উপহার দিয়েছিলেন তাঁকে। তিনিও হাজির হয়ে কিছুটা অবাক হয়ে যান। তাঁর দাবি তিনিও এই টাকা সম্বন্ধে কিছু জানতেন না। তবে তাঁরই সোফা থেকে যেহেতু টাকাটি উদ্ধার হয়েছে তাই তাঁকে ওই টাকা ফেরত দিয়ে দেন ওই মহিলা।

ওই ভদ্রলোকও খুশি হয়ে মহিলাকে ২ হাজার ডলার উপহার দেন। ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকার কিছু বেশি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026